অভিযোগ
তোমার অভিযোগগুলো বেড়াতে যেত
তবে, তুমি আর তুমি রইতেনা
এই অভিযোগ গুলোই যদি তোমায় ছেড়ে না যায়
তবে হয়ত,
আমায়ই নিতে হবে স্বেচ্ছা নির্বাসন।
তোমার কন্ঠস্বর শোনার জন্য
হাতের মুঠোয় ফোন নেই
ফোন খুললেই অভিযোগ শুনি;
এখন ফোন করিই
অভিযোগ শোনার জন্য।
হঠাৎ যেদিন শুনিনা,
ফোনের বিলটার পানি আলিঙ্গনের শব্দ শুনি;
ক্লাসে দেরী করলে অভিযোগ
খেতে দেরী করলে অভিযোগ
শার্টটা শাদা পরলে অভিযোগ
চিঠি না লিখলে অভিযোগ
জীবনে এত দেরী করে এলে কেন, তাতেও অভিযোগ।
তোমার অভিযোগ দিয়ে আমি
স্নান করি সর্বক্ষন,
সময়ের প্রয়োজনে ক্লান্ত, এই আমি
যখন সাঁঝের আলোয়
স্পর্শ করি বাসের লোহার হাতল,
নীড়ে ফেরা পাখিরা
বলে যায়
কেউ একজন;
কেউ একজন
স্রেফ এক আকাশ অভিমান
আর
এক সমুদ্র অভিযোগের জল নিয়ে
বসে রয়েছে
আমার হাতের স্পর্শ পেতে;
আমার কল্পনার ডানা তার চুল ছুঁয়ে দেয়
হাত ছোয়, বাসের হাতল।
নিজের ওপর অভিযোগ বাড়ে আমার
ভালবাসা বাড়ে তার ওপর
এভাবে অভিযোগে অভিযোগে এত ভালবেসে ফেলেছি যে
এখন মনে হয়,
তোমার অভিযোগগুলো না থাকলে
আমি হয়ত ভালইবাসতে পারতাম না ।।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।