আমার সঙ্গী নিকষ কালো সখ্যতা তার বজ্রপাতের
তোমার সকাল দীপ্তি ছড়ায়
কাঁচা সোনা রোদ হয়ে যায়
মেঘবালিকা কবে তুমি সকাল হবে মেঘবালকের ?
অন্ধকারে মিশে থাকা স্বপ্ন আমার ছোট্ট ঘরের
তোমার স্বপ্ন দ্বীপের বুকে আলোকিত রাজপ্রাসাদের
তবুও ঘরের শূন্য দাওয়ায়
রাখাল ছেলে ঠায় চেয়ে রয়
খুলবে কবে মেঘবালিকা ঘরের দুয়ার মেঘবালকের ?
তুমিই আমার পংক্তিমালা, ধ্রুবতারা সন্ধ্যারাতের
তুমিই আমার চোখের প'রে প্রথম কিরণ রোজ প্রভাতের
যতই অনাদরে রাখো
বাঁ পাশেতে তুমিই থাকো
জেনে রেখো মেঘবালিকা হবেই তুমি মেঘবালকের ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

