somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাউড অফ ইউ বাংলাদেশ ক্রিকেট টিম------

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কটল্যান্ড ম্যাচ পূর্ব কিছু টুকিটাকি---
১। ওপেনিং এ সৌম্য কে নামালে মনে হয় খেলার গতি আরও বাড়বে--সে ন্যাচারাল স্ট্রোক মেকার প্লাস সিমে অধিনায়কের অপশন থাকল --- আর তামিমের কথা আর কি বলবো--- ওর উপর আস্থা রাখা উচিত-- আনামুল নিঃসন্দেহে ভালো ব্যাটসম্যান-- তবে বাউন্যসি পিচে তার দুর্বলতা বা সিংগেলস ডাবলস নিতে পারার অক্ষমতা বাংলাদেশ কে ভুগাবে। তাই উনি বাদ।।
২। ব্যাটিং অর্ডার নিয়ে তামাশা করা মনে হয় আর ঠিক হবেনা। মমিনুলকে যদি টিমে নেওয়াই হয় তাহলে সে তার জায়গায় খেলুক। পরে আসুক মুশফিক, সাকিব। মাহমুদুল্লাহ রিয়াদ কে বসালেই মঙ্গল। এ জায়গায় নাসির আসুক--- সাব্বির তো আছেই সাত এ।
৩। তিনজন পেসার আর একজন স্পেশালিষ্ট স্পিনার হলে গাঁজনে সিদ্ধি হবে স্পেশালি স্কটল্যান্ডের বিপক্ষে।
তাহলে আমার টিম দাঁড়ালো ঃ ১।তামিম ২। সৌম্য ৩। মমিনুল ৪। মুশফিক ৬। নাসির ৭। সাব্বির ৮। মাশ রাফি ৯ তাইজুল ১০। রুবেল ১১। তাসকিন
আরও কিছু কথা----
শ্রীলঙ্কা ম্যাচ পরবর্তী কথিত উ শৃঙ্খল কিছু সমর্থক দারা মাশরাফিকে লাঞ্ছনার ঘটনা শুধু জাতি হিসেবে আমাদের হীনমন্যতার পরিচয়ই দেইনি এটা বলবো যারা করেছে তারা দেশদ্রোহিতারই সমান অপরাধ করেছে। তাদের যুগান্তকারী শাস্তি কাম্য। তবুও মাশরাফিরা মন খারাপ করবেনা তাও আমরা জানি। জানি, ভালো করেই জানি---ইন্সুইঙ্গার আর আউটসুঙ্গার হয়ে ওর সব মনের ক্ষোভ বেরিয়ে যাবে--- স্লিপে কেচের পর কেচ তুলে জবাব দিবে হ্যাঁ আমরাই বীর তোরা না।
অতঃপর এর পর তারপর---------
সেই দিন আর নেই। আমরা এখন অনেক অনেক এগিয়ে গেছি। সত্যি কি তাই??!
প্রশ্নটা গত কয়েকদিন ধরে মনের ভিতর যুতসই বসে আছে।।
মুশফিকরা যখন খেলা শুরু করলো গত এশিয়া কাপে ইন্ডিয়ার সাথে—৯৫ এর সেই অনুভুতি যেন আবার ফিরে আসছিল । প্রত্যেকটা মুহূর্তেই মনে হচ্ছিল আমরা কোনদিন ওদের বিট করিনি। ওদের প্রত্যেকটা প্লেয়ারদের আগের মতোই দানব মনে হতে লাগলো।
গত ম্যাচে জানাতাম হারবে শ্রীলঙ্কার সাথে—এরকম শুরুতেই ক্যাচ ফেললে কি আর জেতা যায়?? পুরো ম্যাচটাই তখন ক্যাচ মিসের জুজুতে ফিরে গেল-- আত্মবিশ্বাস যখন খাদের তলানিতে তখন কিই বা আর আশা করার আছে—তবুও কোন এক অদৃশ্য মায়া বলে স্ক্রিনে তাকিয়ে থাকি ,যদি কিছু হয়ে যায়! নাহ আর হয়না । মাঝে যে দিন এসেছিল স্বপ্নের মধ্যে সে দিন হয়তোবা গেল বলে।
আমার এই আশা উচ্চাশার দায় তো আমার একার নয়—এই দায় তো তোমাদেরই সোনার ছেলেরা—সেই ৯৭ থেকে আমাদের আশার পারদটাকে যেভাবে তরতরিয়ে উপরে নিয়ে এসেছ, হটাৎ তা নামিয়ে দিলে,এর দায় তো তোমাদেরই নিতে হবে---
সামনে দ্বিতীয় পর্ব – যা বুঝতে পারছি হিসেবের খাতায় শূন্যই থাকবে। তাই বেশি কিছু চাওয়ার নেই, পাওয়ার ও নেই-তবে কিছু কথা তোমাদের জন্যে---৯৬ থেকে দেখে আসছি-- ল্যান্স ক্লুজনার, আফ্রিদি, জয়সুরিয়া, মইন খান রা যেদিন তাণ্ডব শুরু করে তখন কারোর কিছুই করার থাকেনা ।সেই আফ্রিদি এখনো আছে-- আছে সাঙ্গাকারা, দিলশান -- আফ্রিদির দানবীয় ব্যাটিং তাণ্ডবে ২০১২ এশিয়া কাপে যখন নিজ মাতৃভুমি প্রিয় দলের পরাজয় দেখছিলাম তখনো ভাবছিলাম, হাঁ আমরাই বীর, না হলে তুই আফ্রিদি এত দানবীয় ব্যাটিং করতিনা-- আমাদের কে হারাতে হলে এরকমই ব্যাটিং করা লাগে। গর্বিত তোমাদের নিয়ে--আমরা এখন বলতে পারি হাঁ আমরাও পারি তোমাদের সাথে টক্কর দিতে।। এই যে অল্পের জন্যে হেরে যাচ্ছি- আফসোস করছি - এটাই কি সুদিন নয়? এই তো সেদিন মনে পড়ে, আমিনুল ইসলাম বুলবুল প্রত্যেক স্তান্স নেয়ার আগে সুরা পড়ে পড়ে ব্যাটিং করত। গোল্লা শর্ট পিচ বল এ লাফিয়ে উঠে ব্লক করত--হুক/পুল করবে কি উল্টো পিছনে ক্যাচ দিত । আর আজ পুঁচকে মমিনুল ,বাঘা বাঘা বোলারদের যেভাবে হুক/পুল করে--- অবাকই লাগে আমরা এখন কোথায়। সেই দিন আর বেশি দূরে নয়। এগুলো আশার কথা—স্বপ্নের কথা—নিজের মনকে বুঝানোর কথা। আর এখানেই আমরা স্বপ্ন দেখে যাই--- এখানেই আমরা বিজিত।
এশিয়া কাপে মুশফিক আফ্রিদির ক্যাচ মিস করার সাথে সাথে জায়ান্ট স্ক্রিনে দেখা গেল কিছু মেয়ে কাঁদা শুরু করেছে। এখানেই আমরা আর দশটা দেশ থেকে ব্যতিক্রম।। ক্রিকেট শুধু আমাদের ভাল লাগা নয়, ভালোবাসা ও বটে। এই একটা জায়গায় আমরা হতভাগা বাঙ্গালির হাসি কান্না আনন্দ হতাশার রঙ একই রঙের।এই একই শব্দে আওয়ামীলীগ বিএনপি জাপা জামাত হেফাজত নাস্তিক আস্তিক বলতে কিছুই নেই-- আছে শুধু বাংলাদেশ।
তাই বলি পারো আর না পারো তোমাদের চেষ্টাই আমাদের চরম পাওয়া। এই লিখাটার সাথে আছে হৃদয় ক্ষরণ, আশাহতের ব্যথা, আছে দেশের প্রতি, তোমাদের প্রতি ভালোবাসা, আছে কিছু রাগ/কিছু অভিমান , তারপর ও আছে অনেক রোমাঞ্চ-- অনেক স্বপ্ন-- অনেক আশা- হা্, তোমাদেরকে দিয়েই হবে- প্রাউড অফ ইউ বাংলাদেশ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×