somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলফি সেলফি--

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যানালগ যুগের কথা বলছি--- সবার বাসায় তখন ক্যামেরা ছিলনা-- যাও ছিল এতটা উন্নত মানের নয়-- জিন্দাবাজারের ফুজি ফিল্ম বা অন্য কোন দোকান থেকে রীল কিনে আনা হত--- কদাচিৎ দু 'চার বছরে এক বার ফটো তুলেছি-- তাও ঘটা করে-- স্পেশাল কিছু স্পট ছিল-- অথবা পিকনিক টিকনিক হলে ফলাও করে আমরা ফটো তুলতাম--- পর্যটন ছিল বিশেষ কিছু--- বন্ধুবান্ধব মিলে পর্যটনে গিয়ে এক রীল ফটো তুলেছি--এই যা --- এখন প্রিন্ট করার পালা-- প্রত্যেক কপিতে ৬/৭ টাকা নিত-- অনেক দাম-- তাই রীল ও পড়ে থাকতো-- পরে সময় সুযোগে প্রিন্ট করিয়ে নিতাম--- যারা ফটো তুলতাম তারাই শুধু ফটোগুলো নিজেদের মধ্যে শেয়ার করতাম-- আমার তো মনে হয় আমার অনেক ফটো আছে এখন পর্যন্ত আমার পরিবার ও দেখেনি-- মানে ভাই বোনরাও--- অথবা নিজে এ্যালবাম বানিয়ে রেখে দিলাম আলমারিতে-- নিকট জন বা বন্ধু বান্ধব আসলে দেখতে দিতাম--- তারপরে আসে ফটোগ্রাফারের যুগ--- সে কি পাউলি-- সব্বাই গিয়ে মডেলস এ পিক্স তোলা শুরু করলো-- লাইটিং ঘর্মাক্ত ইমেজ বা আলো ছায়ায় আলো আধারিতে নিজেকে কেমন যেন অচেনাই মনে হত--- শেয়ারের মাত্রাটা কিঞ্চিৎ বেড়ে গেল-- দেখাতে হবেনা নিজেকে-- পুরাই মদন কে যে নায়ক বানিয়ে ছাড়ছে??

আসলো ফেসবুক--আসলো স্মার্ট ফোন-- কি আজব?? মানুষ আমরা যে কি নিদারুন শেয়ার ফোবিয়াতে ভোগী তা ফেসবুক না হলে জানাই যেত না ( এর মধ্যে আমিও আছি) -- কি খাচ্ছি---কি দাচ্ছি-- কোথায় ঘুমাচ্ছি--কিভাবে ঘুমাচ্ছি-- ডানে বায়ে উপর নিচ-- সব কিছুই শেয়ার করছি-- নিজেকে দেখানোর,প্রকাশ করানোর এই অন্তিম চেষ্টা আসলেই মহামারীতে রুপ নিচ্ছে--- আর এত বেশি ফটো তুলছি যে অনেক ফটো এর ভিড়ে সব ফটো এর বিশেষ কোন মুল্য থাকছেনা- ---- ভাবুন তো এক মুহূর্ত--দেখুন আপনার ফ্রেন্ড লিস্ট--- কয়জন মানুষ আছেন আপনার এই লিস্টে যাদের সাথে এনালগ যুগ হলে এসব পিক্স শেয়ার করতেন-- বিশ/পঁচিশ বা ত্রিশ এর থেকে তো বেশি হবে না, তাই না--? হাঁ সুখবর বা দুঃখবর শেয়ার করেন, তার ভালো জায়গা ফেসবুক-- কিন্তু আপনি কি জানেন এই আজব ফেসবুকের কল্যানে আপনার প্রাইভেসি,আপনার বেডরুম কে পুরো পৃথিবীকে দেখার সুযোগ করে দিচ্ছেন-- বলতে পারেন প্রাইভেসি মারা আছে-- না ভাই তারপরেও আপনি নিরাপদ নয়-- ফটোশপ বলতে আজিব এক সফটওয়্যারের কল্যানে আপনার অতিব সুন্দর চেহারা মোবারক বসে যাচ্ছে বিভিন্য চটি বা পর্ণ সাইটের বানরগুলোর দেহের উপর। ক্রিকেটার নাসিরের বোনের ঘটনা কিসের প্রমান দিচ্ছে?? তাই বলি আমরা কেহই আর নিরাপদ নয়।
ব্যক্তির মননশীলতা, তার রুচি কুরুচি ও তাহার ব্যক্তি সত্তার পরিচায়ক হিসেবে ও ফেসবুক কাজ করছে-- আপনার প্রত্যেকটা পোস্ট প্রমান করে দিচ্ছে আপনি কোন রুচির কোন ধরনের মানুষ-- এই ভার্চুয়াল জগৎ যেমন উপকার করছে তেমনই অনেক ক্ষতি ও করছে--আপনার ব্যক্তিত্ব আপনার গোপনীয়তার মাঝেই-----
মাঝে মাঝে মনে হয় কেন যে পৃথিবীটা এত এগিয়ে যাচ্ছে-- আমাদের এনালগের সেই দিনগুলো তো ভালই ছিল---
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×