somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুগ না কি সত্যি---- ??!!

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমুক বা তমুক অভিনেত্রী ভিক্ষার থালা নিয়ে মহাখালীতে দেখা যাচ্ছে'' শিরোনামে একটা নিউজ পোর্টালে অতি উৎসাহে ক্লিক করলেন------ পরে দেখা গেল আসলে ঐটা নাটকের---- বাস্তবের না । এরকম হাবিজাবি হেডলাইন আর হুজুগি খবর নিয়ে ব্যাঙের ছাতার মত কিছু নিউজ ওয়েব সাইটের লিঙ্ক দেখা যায় --- ওগুলোতে ক্লিক করলে আর ও এক সমস্যা ,মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়।। ওইসব নিউজ পোর্টালগুলো কাটতির জন্যে সেলিব্রেতিদের নামে ভুয়া স্টেটমেন্ট ও ছাপিয়ে দেয় ।

গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি কোন এক প্রোগ্রামে সুরঞ্জিত সেনের সাম্প্রদায়িকতা উস্কানিমূলক একটা বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদী বার্তা, ভিডিও বার্তাসহ উনার মণ্ডপাত করা হচ্ছে--- নাটের গুরু সেই গাঁজাখুরি নিউজলিঙ্ক গুলোই--- কোথাও খুঁজে পেলাম না এর অফিসিয়াল ভিডিও বা স্বীকৃত কোন দৈনিকের সত্যায়িত খবর।

সত্য হলেও হতে পারে--- অজ্ঞতার জন্যে মাফ চেয়ে নিচ্ছি--- বাঙ্গালী জাতি হিসেবে আমরা হুজুগে জাতি তা বহুবার প্রমান করেছি--- চিলে কান নিয়েছে বলে সবাই দৌড়াচ্ছি অথচ কানে হাত দিয়ে দেখার সময় নেই ।

এটাকে আরও ভয়াবহ রুপ দিতে এরকমই একটা নিউজ পোর্টালে বাংলাদেশ জাতীয় দলের কাপ্তান মাশরাফিকে গিনিপিগ বানানো হয়েছে---মাশারফির অবস্থান মোটামোটি মহাপুরুষের পর্যায়ে--- আমার বিশ্বাস হয়না মাশ্ রাফির মত ব্যক্তিত্ব এরকম ভাষায় বিতর্কিত মুলক একটা বিষয়ে এভাবে লিখতে পারে।।আর হুজুগে আমরা সবাই দেদারসে শেয়ার করছি এই লিঙ্ক।।
অপেক্ষায় আছি এটা কবে ভুল প্রমানিত হবে--- সাথে মাশরাফির বক্তব্যের ও--- আপনাদের কারও ওরিজিনাল সোর্স জানা থাকলে দয়া করে নিচে লিঙ্কান ।

আমার ফেসবুক ফ্রেন্ড এস এম শাকিলের নিম্নোক্ত লিখার অংশটুকু আমার উপরের কথাগুলোরই প্রতিপাদ্য ঃ

''বিচার বিশ্লেষণ না করেই আমরা অনেক কিছুকে বিশ্বাস করে বিভ্রান্ত হই। গতরাতে এমনই একটি পোষ্ট চোখে পড়ে যা মাসরাফির নাম করে প্রচার করা হয়। মনের মাধুরী মিশিয়ে উস্কানীমূলক বক্তব্য দিয়ে একটি আর্টিকেল লিখে সেটাকে মাসরাফির বক্তব্য বলে চালিয়ে দেওয়া হয়। যে কেহ যে কোন কিছু লিখতে পারে কিন্তু সেটাকে বিচার বিশ্লেষণ না করে হাজার হাজার মানুষ লাইক শেয়ার করছে দেখে সকালে দু'লাইন না লিখে থাকতে পারিনি।

সকালে সেই পোষ্টের স্কিনসর্ট সহ লিখেছিলাম,"কাইল রাইতে আবার সাইদীরে চান্দে দেখা গেছে! বিশ্বাস অয় না? তাইলে ছবিটাতে ভাল করে তাকাইয়া দেখেন মাশারাফিকে নিয়ে একটি কাল্পনিক এবং বানোয়াট সংবাদে ১০ঘন্টায় ৫১৪৬ শেয়ার, ৫১১৭ লাইক, অগণিত কমেন্টস।"

সাইদী'র কথা উঠাতেই অনেকের গা জ্বলে উঠে। আমার সেই পোষ্টের উদ্দেশ্য ছিল; এটা বুঝানো যে, সাইদী'কে চাঁদে দেখা গেছে এই হুজুগ তুলে যারা মারামারী করে লাশ হয়েছিল এবং সাইদীকে চাঁদে দেখা গিয়েছিল এই কথা বিশ্বাস করেছিল, সে সকল মানুসিকতা সম্পন্নরাই মূলত মাসরাফির নামে করা বানোয়াট পোষ্টে লাইক কমেন্ট এবং শেয়ার করছিলেন। এবং অনেক সাধারণ সহজ-সরল ধর্মপ্রাণ মুসলমানরাও না বুঝেই এই অপপ্রচারকে শেয়ার করে প্রচারে সহায়তা করছিলেন সেটাই তুলে ধরা।''

ফেসবুকে অপপ্রচার,সুরঞ্জিতের প্রতিবাদ
০৫ নভেম্বর, ২০১৫ (প্রথম আলো)

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে জড়িয়ে ফেসবুকে ‘মসজিদ, মাদ্রাসা ও জঙ্গিবাদ’ নিয়ে একটি অপপ্রচার ছড়ানো হচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এই অপপ্রচার ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও নৈতিকতাবিরোধী। এটি দৃষ্টিগোচর হওয়ার পর তিনি হতবাক ও বিস্মিত হয়েছেন।
গতকাল বুধবার সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সচিব এ টি এম মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এক মাসের বেশি সময় ধরে সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ। গত মাসে সিঙ্গাপুরে তাঁর হৃদ্যন্ত্রে একটি জটিল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি তাঁর নিজ বাড়িতে বিশ্রামে আছেন। এই দীর্ঘ সময়ে তিনি চিকিৎসকের পরামর্শে কথাবার্তা ও ফোনালাপ থেকে বিরত রয়েছেন। এ অবস্থায় গণমাধ্যমে কথা বলার প্রশ্নই আসে না। ধর্মীয় উসকানিমূলক এসব অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তি।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৩
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×