somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিহিংসা (২য় পর্ব)

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১ম পর্বের লিঙ্কঃ Click This Link

আমরা বসে আছি এমপির বাড়ির ড্রয়িং রুমে। বেশ বড় সাজানো গোছানো ড্রয়িংরুম। রুমের মাঝখান দিয়ে চলে ডুপ্লেক্স বাড়ির উপরে ওঠার সিড়ি। আমরা যে সোফায় বসে আছি তার দাম কম করে হলেও লাখখানেক হবে বলে মনে হলো আমার। দেয়ালে সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে। আমাদের পেছনের দেয়ালে ঝুলে আছে বেশ বড়সড় একটি তৈলচিত্র। যেখানে দেখা যাচ্ছে একটি সুন্দর গ্রামবাংলার দৃশ্য। এমপির রুচিবোধ ভালো মনে মনে মানতে বাধ্য হলাম আমি।
আমরা ভেতরে এসে বসার একটু পর একজন চাকর চা-নাস্তা দিয়ে গেছে। আমি এককাপ চা হাতে নিলাম। আবির কিছুই নিল না। আমি বললাম, "চা নে।" সে বলল, “থাক। সমস্যা নেই!”
একটু পর এমপি সাহেবের পিএ নেমে এলেন নিচে। আমাদের দেখে বললেন, "ম্যাডামের অবস্থা খুব খারাপ। আপনি স্যারের ছেলের সাথে কথা বলতে পারেন।" “ঠিক আছে। তাকেই ডাকুন!” আবির শান্ত গলায় বলল।
এমপি সাহেবের ছেলে নেমে এলো নিচে। লাল রঙের টি শার্ট আর নীল রঙের ট্রাউজার পরা। বেশ মোটাসোটা দেখতে তিনি। গোলগাল চেহারা, ছোট মুখ, ফর্সা আর ঘন ভ্রুর তলে কুতকুতে দুটো চোখ। কেমন যেন চোর চোর ভাব। আমাদের দেখে সালাম দিল। আমরা ঊঠতে যাচ্ছি দেখে হাত দিয়ে ইশারা করল বসতে। ভদ্রলোক বসলেন আমাদের সামনের সোফায়।
আবিরই কথা শুরু করল, "দবির সাহেব আপনার বাবা?"
“জী” বললেন ভদ্রলোক। বেশ দরাজ গলা। শুনে একটু চমকে উঠলাম আমি। বাবা মারা গেছে তার। অথচ গলা শুনে বেশ স্বাভাবিকই লাগছে আমার কাছে।
"কালকের ব্যাপারটা কখন টের পান আপনারা?"
"প্রথম আমিই টের পাই। সকালে মর্নিং ওয়াকে যেতে গিয়ে দেখি ওই অবস্থায় পড়ে আছেন বাবা।"
"আপনার নাম কি?"
"সোহেল। সোহেল আহমেদ।"
"কি করেন?"
"ব্যবসা করি। এক্সপোর্ট ইম্পোর্টের।"
"পার্টনারশীপ?"
"হ্যাঁ।"
"আপনার পরিবারে আর কেউ নেই? আই মিন ওয়াইফ?"
"আছে। বাপের বাড়ি গেছে।"
"ছেলেমেয়ে?"
"নেই।"
"আপনার বাবার কারও সাথে শত্রুতা ছিল?"
"বাবা রাজনীতি করতেন। তার শত্রুর অভাব নেই। তবে আমার মনে হয় না কেউ তাকে জানে মেরে ফেলার মত কিছু করবে।"
"আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল?"
"ভালো।"
"আপনি কাউকে সন্দেহ করেন?"
"না।"
"আপনার মায়ের সাথে একবার কথা বলতে চাই"
"এখন তো সম্ভব না। তিনি খুব শক পেয়েছেন। আপনারা অন্যকোন দিন আসুন।"
"আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কু ফর ইওর কো-অপারেশন!"

-----------------
থানায় বসে আছি আমরা। আবির বেশ চিন্তিত। চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে আছে রুমের এককোনায় ঝোলানো দেয়াল ঘড়ির দিকে। আর হাতে চালাচ্ছে রুবিস্কিউব! মাথার ভেতর জট পাকাচ্ছে তার। অবশ্য তাকেও দোষ দিতে পারছি না। এরকম জটিল কেস এর আগে আমিও পাই নি। তার উপর বারবার ফোন আসছে উপর মহল থেকে। কেসের অগ্রগতি জানতে চাচ্ছে। সকালে পাওয়া কেস এত দ্রুত সলভ করা যায়? আমরা শার্লক হোমস না ব্যোমকেশ বক্সী? এত সোজা নাকি সবকিছু? মেজাজ মন দুটোই খিচড়ে গেছে।
হঠাৎ চেয়ার ঘুরিয়ে আমার দিকে ফিরল আবির। “আচ্ছা, তোর কি মনে হয়? কে করেছে কাজটা?”
"বোধহয় বিরোধী দল।"
"যাহ! বিরোধী দল না। এত পাটা নেই ওদের বুকে।"
"তাহলে কে?"
"সেটাই তো ভাবছি। সম্ভাবনা অনেক। এতলোককে ট্রেস করা ঝামেলা। ব্যাটা পলিটিকস করতো। শত্রু ঘন্টায় ঘন্টায় গজাতো তার।"
"আমি কি ভাবছি জানিস?"
"কি?"
"আমার মনে হয় ওর ছেলে করছে কাজটা।"
"কেন?"
"বাপের সম্পত্তি লোভে।"
"আরে ধুর! বাপের একমাত্র ছেলে সে। বাপ মরলে এমনিতেই সব পাবে। তবে হ্যাঁ। লোকটার হাবভাব কেমন যেন রুড! আচ্ছা দাঁড়া!"

এই বলে টেবিলের তলের বেলটা বাজালো আবির। একটু পর হাজির হলো পিওন। তার মাধ্যমে হেড কন্সটেবলকে ডেকেল পাঠালো সে।
আমাদের থানার হেড কন্সটেবলের নাম আবুল হোসেন। মাঝবয়সী মানুষ সে। পুলিশের চাকরী করছে অনেক দিন। মদ গাজা থেকে শুরু করে এমন কোন নেশা নেই যা সে করে না। তবে খুব কাজের লোক। বিভিন্ন ধরণের লোকের সাথে মেশে বলে খবর জোগাড় করতে তার জুড়ি নেই।
আবুল হোসেন রুমে ঢুকল। সালাম ঠুকে বলল, "আমারে ডাকছেন স্যার?"
"হ্যাঁ। তুমি আজকের ওই বাড়িতে গেছিলে?"
"কোন বাড়ি স্যার?"
"খুন হওয়া বাড়ি।"
"হ্যাঁ স্যার।"
"ঐ বাড়ির ছেলেকে চেনো? এমপির ছেলে?"
"হ্যাঁ স্যার চিনি।"
"গুড। ওর উপর কয়েকদিন নজর রাখো। আর যত পারো খবর জোগাড় করে আমাকে বলবা। ওকে?"
"ওকে স্যার। আসি স্লামুয়ালাইকুম!"


(চলবে)
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×