ক্ষমতাসীন দল এবং বিরোধী দল কি আতাত করেছে?
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিরোনাম শুনে অবাক হবেন না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন কয়েকমাস আগে অর্থাত ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিরোধী দলের ব্যাপক আন্দোলন, হরতাল-অবরোধ হওয়ার আগে ঢাকার রাস্তায় কি যানজটটাই না ছিল! ঢাকার একপ্রান্ত থেকে অপর প্রান্তে যেতে ক্ষেত্র বিশেষে ৪/৫ ঘণ্টা এমনকি তারও বেশি লেগে যেত। ঘাম-গরমের তো কোন বালাই নেই। অর্থনৈতিক ক্ষতি নিয়ে অর্থনীতিবিদদের পরিসংখ্যানেরও শেষ নেই। কিন্তু সাম্প্রতিক কর্মসূচীগুলোর সময় ঢাকা নগরী ভ্রমণের জন্য ব্যাপক আনন্দদায়ক হয়ে গেছে। আজ বাসাবো থেকে সকাল বেলা উত্তরা গেলাম মাত্র ৪০ মিনিটে- তাও তুরাগ বাসে করে। কোন ভীড়-বাট্টা নেই। থামা-থামিও নেই। যাত্রী নেমেছে, যাত্রী উঠেছে এই যা। আসার সময় সন্ধ্যা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই সময়ে একটু চাপ বেশি থাকে। তাই সময় লেগেছে ১ ঘণ্টার মত। রাস্তায় গাড়ির সংখ্যা দেখে মনে হলো সারা ঢাকায়ই একই অবস্থা।
অবস্থাদৃষ্টে মনে হয়েছে এটাই ঢাকার স্বাভাবিক অবস্থা হওয়ার কথা। অপরদিকে আন্দোলনহীন অবস্থার যানজটই অস্বাভাবিক। তাই মনে প্রশ্ন আসলো- সরকারী দল এবং বিরোধী দল কি আতাত করে জনগণকে সুখী করার জন্য আন্দোলনের ডাক দিয়েছে নগরীর ভীড়-বাট্টা কমিয়ে স্বাভাবিক রাখার জন্য? অভিজ্ঞমহল কী বলেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন