somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীতে হেযবুত তওহীদের উপর সন্ত্রাসী হামলা, শহীদ ১০, আহত শতাধিক

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারিখ: ১৪ মার্চ ২০১৬ খ্রি.
প্রেস বিজ্ঞপ্তি
.
নোয়াখালীতে হেযবুত তওহীদের উপর সন্ত্রাসী হামলা, শহীদ ১০, আহত শতাধিক
এ বিষয়ে হেযবুত তওহীদের বক্তব্য
আপনারা জানেন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ গত ২১ বছর সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে জঙ্গিবাদ, ধর্মব্যবসা, অপরাজনীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করে যাচ্ছে।
.
এ কারণে প্রথম থেকেই জঙ্গিবাদী মতবাদে বিশ্বাসী, ধর্ম নিয়ে যারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করে ও বিভিন্ন ধরণের ধর্মব্যবসায়ী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে আমাদের ব্যাপারে ভুল বুঝিয়ে আমাদের উপর আক্রমণ, মারধর, বাড়ি লুট, অগ্নিসংযোগ, বহু মানুষকে আহত ও নিহত পর্যন্ত করেছে।
.
আজ (সোমবার) নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামে জামায়াত-হেফাজত এবং আরও কিছু সংগঠনের সম্মিলিত ষড়যন্ত্রে কয়েক হাজার মানুষ হেযবুত তওহীদের সদস্যদের বাড়িতে আক্রমণ করে।
.
শেষ খবর পাওয়া পর্যন্ত হেযবুত তওহীদের ১০ জন কর্মীকে তারা শহীদ করেছে, শতাধিক সদস্যকে আহত করেছে, লক্ষ লক্ষ টাকার মালামাল লুট করেছে, ১৫ টা মটর সাইকেল জ্বালিয়েছে ও দুইটা বাড়ি জ্বালিয়ে ভস্মীভূত করেছে।
.
এই ঘটনা সংঘটনের অসৎ উদ্দেশ্যে গত ১১ মার্চ ১৬ খ্রি তারিখে তারা জুম’আর সময় পোরকরা গ্রামের মসজিদে মসজিদে মুসল্লীদের মাঝে নাম-ঠিকানা বিহীন “হেযবুত তওহীদ একটি কুফরি সংগঠন” শিরোনামের এক উড়ো হ্যান্ডবিল বিলি করে।
.
তারপর হেযবুত তওহীদ সদস্যদের উক্ত গ্রাম থেকে উচ্ছেদ করার জন্য উসকানিমূলক বক্তব্য ও বে-আইনী ফতোয়া দিয়ে মুসল্লীদের উত্তেজিত করে তোলে।
.
এর পর থেকেই জামায়াত-হেফাজতের নেতাকর্মীরা হেযবুত তওহীদের কর্মীদেরকে কাফের খ্রিষ্টান ইত্যাদি ফতোয়া দিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য জনগণকে উসকানি দিতে থাকে। এই পরিস্থিতি প্রশাসনকে কয়েকদিন ধরে বারবার অবগত করার পরও প্রশাসনের চোখের সামনে, তাদের নিষ্ক্রীয় নির্লিপ্ততার সুযোগেই তারা এমন ধ্বংসযজ্ঞ ঘটায়।
.
উল্লেখ্য যে, ২০০৯ সনেও তারা হেযবুত তওহীদের বিরুদ্ধে এমনই মিথ্যা ফতোয়াবাজী করে সাধারণ মুসল্লিদের ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে আমাদের ৮ টি বাড়ি লুট করে আগুন দিয়ে জ্বালিয়ে ভস্মীভূত করে দিয়েছে, যেমন তারা দেশময় এটা করে থাকে। এর পুনরাবৃত্তি ঘটালো আজ।
.
হেযবুত তওহীদ জঙ্গিবাদের বিরুদ্ধে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চায়। কারণ বাংলাদেশে জঙ্গি আছে এই অজুহাত দেখিয়ে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো এদেশকেও ইরাক সিরিয়ার মতো একটি যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত করার ষড়যন্ত্র করছে।
.
আমাদের এই জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ডের যারা ঘোর বিরোধী, যারা চায় এদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে, সেই হেফাজতিরা আমাদের বিরুদ্ধে এই তাণ্ডবে নেতৃত্ব দিয়েছে।
.
তারা মানুষের ধর্মীয় চেতনাকে উসকে দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে কাফের, খ্রিষ্টান ইত্যাদি ফতোয়া প্রদান করেছে। এভাবে তারা তাদের যাবতীয় অপকর্মকে, গণহত্যা, ধ্বংসযজ্ঞকে জায়েজ করে ফেলেছে। আমরা এ ঘটনার ন্যায়বিচার দাবি করছি।
.
-মসীহ উর রহমান
আমীর, হেযবুত তওহীদ

সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×