নতুন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান
জেরবাও নামে নিশাচর এ প্রাণীটি ক্ষুদ্র আকৃতির। তবে এর কান স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা। মঙ্গোলিয়া ও চায়নার মরুভূমিতে এর সন্ধান পাওয়া গেছে। জুওলজিকাল সোসাইটি অফ লন্ডন বা জেডএসএল-র বিজ্ঞানী জনাথন বাইলি বলেন, ওই প্রাণীটির ভিডিও গোবি মরুভূমি থেকে ধারণ করা হয়েছে। বিলুপ্তির লিস্টে থাকা এ প্রাণীটির ভিডিও ফুটেজ এর সম্পর্কে জানাতে গবেষকদের সাহায্য করবে। তবে এ মুহূর্তে প্রাণীটির উৎস জানা অত্যন্ত কঠিন। তবে এরা পুরোপুরি মরুভূমির বাসিন্দা, এতে কোনো সন্দেহ নেই। বাইলি এক সাক্ষাৎকারে বলেন, এ প্রাণীটির খোজ পেয়ে আমরা পরম আনন্দে আছি। ক্যাঙ্গারুর সঙ্গে কিছুটা মিল রয়েছে প্রাণীটির। স্নো সুজ বা বরফ জুতার সঙ্গেও কিছুটা মিল রয়েছে। একে দেখে কখনো মনে হয় মরুভূমিতে মিকি মাউস দৌড়াদৌড়ি করছে। প্রাণীগুলো মূলত বালুর মধ্যে চোরা গর্তে বসবাস করে। আমাদের গবেষকরা খুব কাছ থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এর সংখ্যা নির্ধারণ করার চেষ্টা করছেন। এ প্রাণীটির জন্য আমরা একটি দীর্ঘ পরিকল্পনা হাতে নেবো। তিনি আরো বলেন, একে আমাদের উপেক্ষা করা একদমই ঠিক হবে না। চেষ্টা করতে হবে এটাকে সংরক্ষণ করার। অনেকেই মরুভূমিকে পতিত একটি এলাকা ভাবে। কিন্তু এটা ঠিক নয়, কারণ এখানে অনেক উল্লেখযোগ্য প্রাণী রয়েছে, যা জীববৈচিত্র্যের অনেক বড় একটি অংশ।
সূত্র- যায়যায়দিন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।