somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশ জন দোষী মুক্তি পাক কিন্তু একজন নির্দোষী যেন...........

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহিম। জনপ্রিয় এই ব্লগিং সাইটে এটাই আমার প্রথম পোস্ট। যেহেতু আমি এই ব্লগে নতুন, তাই শুরুতেই আমার যেসব জ্ঞানী এবং জ্ঞানপিপাষু ব্লগার এবং পাঠক বন্ধুরা এই ব্লগে আছেন, তাদের সাথে নিজেকে পরিচয় করিয়ে দেবার লোভ টা সামলাতে পারছিনা। আমি ঢাকা জজ কোর্টের একজন অতি নবীন আইনজীবী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখ্ন আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলাম তখন থেকেই লক্ষ্য স্থীর করে নিয়েছিলাম আমাকে আইনজীবী হতেই হবে। কারন সকল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেকবান মানুষ মাত্রই এটা মেনে নিবেন যে, আইনপেশা একটি মহৎ পেশা। যদিও কিছু অসৎ আইনজীবী এ মহৎ পেশার মর্যাদা ক্ষুন্ন হওয়ার জন্য দায়ী। সব পেশাতেই এমন কিছু কুলাঙ্গার আছে যাদের জন্য ঐ পেশার সুনাম নষ্ট হয়। যেমন কিছু কুলাঙ্গার শিক্ষকের জন্য শিক্ষকতা পেশা, কিছু কুলাঙ্গার ডাক্তারের জন্য চিকিৎসা পেশা, কিছু কুলাঙ্গার সাংবাদিকের জন্য সাংবাদিকতা পেশা ইত্যাদি। এরা কিছু টাকা পয়সার বিনিময়ে নিজ পেশার সম্মান ধুলায় মিশিয়ে দিতে কুন্ঠিত বোধ করেন না। এরাই একটা জাতীর জন্য একটা দেশের জন্য লজ্জা।
এই মহৎ পেশায় আসার আরেকটি উদ্দেশ্য ছিল যে, এমন সব নির্দোষ গরীব মানুষের বিনামূল্যে সেবা করা যারা আইনের মারপ্যাচে পড়ে বিনা বিচারে বছরের পর বছর জেল খাটছেন অথবা পুলিশের ভয়ে নির্দোষ হওয়া সত্বেও পালিয়ে বেড়াচ্ছেন। এমন সব মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দেয়া যাদের শেষ সম্বল ভিটি মাটি অবৈধ দখলবাজদের কবলে পড়ে নি:স্ব হয়ে যাচ্ছেন। নির্যতিত, অবহেলিত মহিলা-পুরুষ দের কে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ব্রত নিয়ে এই পেশায় এসেছি।
আমাদের আইনঙ্গে একটি কথা আছে- দশ জন দোষী মুক্তি পেয়ে যাক কিন্তু একজন নির্দোষী যেন শাস্তি না পায়। কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু আফসোস তবুও হাজার হাজার নির্দোষীরা বিনা বিচারে বা বিচার স্বাপেক্ষে শাস্তি ভোগ করছেন। যার কারনে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ প্রকৃত অপরাধীরা সাজা পাচ্ছে না। অনেক নির্দোষী ব্যক্তি টাকার অভাবে আইনজীবী নিয়োগ করতে পারেন না। বা পারলেও হয়ত গরিব হওয়ার কারনে আইনজীবীর কাছে অতটা গুরুত্ব পান না বা দালালের খপ্পরে পড়ে জীবনের অবশিষ্ঠ সঞ্চয় টুকুও হারাতে বসেন। আমি এমন ভুক্ত ভোগীকে খুজি।
আসলে আমি পেশায় নবীন। তবুও আমি চাই এসব অসহায় মানুষদেরকে বিনামুল্যে আইনি সহায়তা দিতে। আপনাদের যদি পরিচিত এমন কেউ থাকে তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। তবে শর্ত হলো তাকে কিন্তু নির্দোষী হতে হবে। গরীব হতে হবে। আমি বিনামুল্যে তাকে সাহায্য করার জন্য প্রস্তত আছি। আমি আমার ফি তার কাছ থেকে নিব না। কিন্তু ওকালত নামা ক্রয় বা পিটিশন ক্রয় ইত্যাদি এমন ৫০০/- থেকে ১০০০/- টাকা পর্যন্ত খরচ তাকে করতেই হবে। বা মামলার প্রসিডিউরাল যে কস্ট বা কোর্ট ফি ইত্যাদি তাকেই বহন করতে হবে। কারন আমি তো নবীন। অর্থ দিয়ে সহায়তা করা আমার পক্ষে সম্ভব হবে না। তবে মামলার প্রসিডউরাল কস্ট খুবই সীমিত । মানুষ আইনজীবী নিযুক্ত করে না কারণ আইনজীবীদের ফি তারা দিতে পারে না বিধায়।
কাজেই পাঠকবৃন্দ আমাকে নির্দোষীদের বাচানোর ক্ষেত্রে সাহায্য করতে পারেন। কারন আমরা বিবেকবান মানুষ সবাই ই একথাটি মনে প্রাণে বিশ্বাস করি যে, দশ জন দোষী ছাড়া পেলেও একজন নির্দোষীর সাজা পাওয়া উচিত নয়।
আমার সাথে যোগাযোগ করতে ইমেইল করতে পারেনঃ [email protected]

সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×