বোচাগঞ্জের এক অতিদরিদ্র মাতা-সন্তানের করুণ কাহিনী!
পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় আর্থিক সহযোগীতা পেলো সালমা
শামীম হোসেন, বোচাগঞ্জ প্রতিনিধিঃ বিত্তবান মানূষেরা তাদের পোষা কুকুরের জন্য য়ে অর্থ ব্যয়ে খাদ্য প্রদান করে ও ঐসব পশুদের ঈদের যে আনন্দ কি তা জানেনা মাতা সালমা খাতুন ও মস্তিস্ক বিকৃত সন্তান সালাম ,মানুষ যখন শারদীয় দুর্গোৎসব ও ঈদ-উল আযহাকে ঘিরে আনন্দঘন পরিবেশে কেনাকাটা ও প্রতীমা দর্শনে ব্যস্ত সময় অতিবাহিত করছিল,ঠিক সেই সময়ে দেশের এক শ্রেণীর অতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌছায়নি এসব উৎসবের কোন বিষয়। তেমনি বোচাগঞ্জ উপজেলার ধনতলা নয়াপাড়া এলাকার সালমা খাতুন (৫০) ও তার একমাত্র মস্তিস্ক বিকৃত সন্তান সালামকে নিয়ে গত রোববার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে গাছের নিচে মাটিতে বসে মা সালমা খাতুন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে বসে থাকে। এ অবস্থা দেখে আমাদের প্রতিনিধি সালমা খাতুনের সাথে কথা বলতে গেলে ভয়ে দাড়িয়ে উঠার চেষ্টা করে কিন্তু দাড়িয়ে উঠারও ক্ষমতা তার নেই। কারণ দীর্ঘদিন ধরে অভাবের কারণে তাকে ডায়াবেটিক, টাইফয়েড, হার্ট এ্যাটার্কসহ বিভিন্ন রোগে আক্রান্ত করে বসেছে। এই হৃদয় বিদারক মাতা সন্তানের দৃশ্য দেখে যে কোন মানুষের মনের মধ্যে বয়ে যেতে পারে কষ্টের ঝড়। সালমা খাতুন জানালো, আল্লাহ্ শুধু তাকে ও তার সন্তান সালামকে এ পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। কষ্ট করে কইতে হয় আল্লাহ্ আর কোন আমাদের সুখের কারণ দেয়নি। কি যে পাপ করছিলাম যে এইভাবে বেঁচে থাকতে হচ্ছে। বর্ষার মৌসুম চলে গেল সারাটা বর্ষা মৌসুমে ঘরে বৃষ্টি পানি পড়েছে। তাই রাতে ঠিকমত ঘুমাতে পারেনি। অভাবের কারণে খাদ্য তো নেই মানুষের বাড়ীতে গেলে দয়া করে একটু ঝুটা খাদ্য খেতে দেয়। তাতেও আমার কোন ক্ষোভ নেই, তারা খাইতে দেয় তো। কিন্তু মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, মেম্বাররা কেউ খবর নেয় না আমার। আমার বয়স ৫০ তাই তারা আমাকে বয়স্কভাতা দেয়না। না দেক বিধবা ভাতা তো দিতে পারে তাও দেয়। ঈদের যে আনন্দ কি তা আমি কখনো মালুম করতে পারেনি। আমার স্বামী মারা গেছে ২০ বছর আগে। তাই এখন ঘরের চাল ছাড়া আমার মাথার উপর আর কোন ছায়া নাই। এই ভাবে যে কতদিন বাচতে হইবো তা আল্লাহ্ জানে।এদিকে বোচাগঞ্জের এই অতিদরিদ্র মাতা-সন্তানের করুণ কাহিনী ঠাকুরগাঁও এর দৈনিক লোকায়ন ও ইন্টার নেটে এইচ টিভি সহ দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় এক হৃদয়বান ব্যক্তির সাড়া দিয়েছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মাহবুবুর রশিদ গত ১৪ অক্টোবর সোমবার ঠাকুরগাঁও থেকে প্রকাশিত দৈনিক লোকায়ন পত্রিকার অফিসে গিয়ে সংশ্লিষ্ট এলাকার সাংবাদিক ও হত দরিদ্র সালমা খাতুনের সন্ধান করে এবং নগদ অর্থ প্রদান করে। পত্রিকা কর্তৃপক্ষ বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম হোসেনকে বিষয়টি অবগত করেন। ঠাকুরগাঁও লোকায়ন পত্রিকার বার্তা সম্পাদক ও এটিএন জেলা ফিরোজ্জমান সাংবাদিক শামীম হোসেনকে হতদরিদ্র সালমা খাতুনকে প্রদানের জন্য সহযোগিতার নগদ অর্থ হস্তান্তর করেন। পরে ১৭ অক্টোবর বিকালে সাংবাদিক শামীম হোসেন (দৈনিক লোকায়ন, করতোয়, , যুগের আলো, জনমত, ও মাই টিভি পঞ্চগড় জেলা প্রতিনিধি) এর বোচাগঞ্জ উপজেলা রোডস্থ কার্যালয়ে উক্ত অর্থ দরিদ্র সালমা খাতুনকে প্রদান করেন। এসময় দৈনিক ইত্তেফাক বোচাগঞ্জ প্রতিনিধি মোঃ সফিকুল আলম, সাংবাদিক সাজ্জাদ হোসেন, রেজানুল হক রেজু, ও ঠিকাদার অরবিন্দু কুমার ধর দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নগত অর্থ পেয়ে সালামা খাতুন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ”এই টেকা দিয়া আমি অহন ওষুধ কিনুম চাউল কিনুম, ডাউল কিনুম আর কোরবানীতে পাওয়া মাংস দিয়া কয়টা দিন ভাল কইরা আমর পাগলা বেটা সালামরে লইয়া খামু”। ডাচ্-বাংলাব্যাংকের ০১৭২০৬৮৯৩৫০২ নাম্বার মোবাইল অ্যাকাউন্টে যে কোন হৃদয়বান ব্যক্তি এ হত দরিদ্র মাতা-সন্তানকে আর্থিক সহযোগীত করতে পারেন।
বোচাগঞ্জের এক অতিদরিদ্র মাতা-সন্তানের করুণ কাহিনী! পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় আর্থিক সহযোগীতা পেলো সালমা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।