সু্স্থ বিবেকের কাছে প্রশ্ন......(?)

১৪ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা প্রশ্ন আছে, ব্যারিষ্টার রফিকুল হক, ডঃ কামাল হোসেন, এডভোকেট জয়নুল আবেদীন,এডভোকেট মাহবুব হোসেন, ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, ডঃ শাহদীন মালিক, এমনকি জনস্বার্থে মামলাখ্যাত মঞ্জিল মোর্শেদকে।
আপনারা কি এ কয়দিন পত্রপত্রিকায় পড়েননি সুরঞ্জিত সেনগুপ্তের ঘুষের টাকা ধরা পড়ার কাহিনী? কিংবা মানবজমিন ও অন্যান্য পত্রিকায় চিটাগাঙ রেলের তৃতীয়-চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে ৪০০কোটি টাকা ঘুষ বানিজ্যের কাহিনী? আপনাদের কি একটু মায়া হয় না দেশটার জন্য? একবারও কি মনে হয় না, দেশের বড় বড় ডাকাত ধরা পড়ুক? যদি হয়, তাহলে সুরঞ্জিতকে ধরার জন্য একটু ব্যবস্থা করেন না কেনো? যে লোকটি এত সাহস করে এই চুরির টাকা ধরিয়ে দিল, সেই ড্রাইভার আজম খানকে সরকারী বাহিনী গুম করে রেখেছে। আপনারা জনস্বার্থে একটা মামলা করে এই ড্রাইভারটাকে বাঁচাতে পারেন না? এই লোকটিকে উদ্ধার করে তার কাছ থেকে সুরঞ্জিত-ফারুক-মৃধাদের ডাকাতির সব গোপন তথ্য বের করে আইনের মুখেমুখি করার একটা ব্যবস্থা করুন। অন্তত জনস্বার্থে একটা উপকার করুন জাতির।
আপনারা তো নিশ্চয় ভাগ পান নি সুরঞ্জিতের টাকার? তাহলে জাতির স্বার্থে আপনাদের কাছে এ কাজটুকু কি আমরা আশা করতে পারি না?
—
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন