সুমীদের খেজুরগাছে, দেখেছিস কলসী বাধা
আজকেই করব সাবাড়, তুই আমি আধা আধা।
চল চল এক্ষুনি চল, লাফিয়ে তুই উঠবি গাছে
সিটকিনিটা লাগিয়ে ঠিক, চলে আসব গাছের কাছে।
সাজুটা গাছে উঠে, কলসী নিয়ে নামছে যেই
কে যেন পেছন থেকে, বলল হঠাৎ `হেই হেই'
আমি তো পগারপাড়, সাজুটা গাছেই বসা
নরম গলায় বলল সুমী, সাজু তোর একি দশা!
সাজুটা ধীরে ধীরে, নেমে এলো সুমীর কাছে
কী জানি কথা বলে, সুমী-সাজু মুচকি হাসে।
কীসের কলস কীসের রস, সাজুকে আর পাই না খুঁজে
শীতের রাতে ঘুম এলো না, শুয়ে রইলাম দুচোখ বুঝে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

