চুপ, এক দণ্ড নড়বি না তুই এক্কেবারে চুপ
উকুন ডেলা লিক পুজা'লে মাথায় দিল ডুব।
অলস বিকেলবেলা, তারা বারান্দাতে বসে
বিনুন দিয়ে উকুন ধরে মাথার জমিন চষে।
তেল মাখিয়ে বিনি পাকিয়ে মুক্তি দেবে শেষে
দৃশ্য এমন পাই না এখন গ্রাম-বাংলাদেশে।

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




