
তোমারা যতো ট্রাম্পকে নিয়ে করছ টানাটানি
হিসেব করে নিত্য যারা দিচ্ছ নানান বাণী
মিডিয়া তাকে পেছন থেকে যতই ধরে টানে
বামের কথা ঘুরিয়ে যারা নিচ্ছে বেদম ডানে
তাতে কিছু যায় আসে না সম্মুখে যায় ছুটে
ট্রাম্প ততই ভেংচি কেটে মজাটা নেয় লুটে।
আজকে তুমি ভাবছ যাহা অঘোম রাত্রি জেগে
ট্রাম্প তখন ছুটে চলে স্টিলথ রকেটের বেগে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



