somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ফেব্রুয়ারীর সেরা বিনোদনঃ দেশরত্ন হাসিনা বাংলাদেশের হলে অবাধে ভারতীয় সিনেমা প্রদর্শনের ব্যাবস্থা করছেন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হিন্দিকেও টপকে যাবে বাংলা সিনেমার বাজার।
প্রসেনজিৎ


দুই বাংলা হাত ধরলে সুযোগ অনেক।
হাসানুল হক ইনু, বাংলাদেশের তথ্যমন্ত্রী

বাংলাদেশের বিরাট বাজার খুলে যাচ্ছে এ রাজ্যের বাংলা সিনেমার কাছে। ভারতের ছবি তাদের সিনেমা হলগুলিতে অবাধ প্রদর্শনের জন্য আইন সংশোধন করছে বাংলাদেশ সরকার। শুক্রবার কলকাতায় আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আইন সংশোধনের খুঁটিনাটি প্রক্রিয়াও শুরু হয়েছে।
বাংলাদেশের তথ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে টালিগঞ্জের নায়ক প্রসেনজিৎ বলেন, “জনাব ইনু দায়িত্ব পাওয়ার পর থেকেই এ বিষয়টি নিয়ে তৎপর হয়েছেন। এর ফলে হিন্দি সিনেমাকেও টপকে যাবে বাংলা সিনেমার বাজার। বাংলাদেশেও অনেক ভাল সিনেমা হয়, সেগুলি যাতে এ বাংলার হলগুলিতে প্রদর্শিত হয়, সে বিষয়েও চেষ্টা করছি।”
ভারতীয় সিনেমার ‘আগ্রাসন’ থেকে ঢালিউড-কে (ঢাকার চলচ্চিত্র শিল্পকে এ নামেই ডাকা হয়) বাঁচাতে সেনা-শাসকদের আমলে আইন করে বাংলাদেশে ভারতীয় সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছিল। একমাত্র ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা হলে তবেই সেই সিনেমা ও দেশের হলে দেখানো যায়। এই আইন থেকে বাঁচতে এক সময়ে নামকা ওয়াস্তে যৌথ প্রযোজনার কৌশল নিয়েছিলেন দু’দেশের প্রযোজকরা। কিন্তু তাতে দুই বাংলার চলচ্চিত্র শিল্পের তেমন কোনও লাভ হয়নি।
বাংলাদেশের তথ্যমন্ত্রী ইনু বলেন, “কয়েক মাস আগে তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েই আমি বিষয়টিতে অগ্রাধিকার দিই। কারণ, ইন্টারনেট-ওয়েবসাইটের যুগে আইন করে কোনও দেশের সিনেমার প্রদর্শন বন্ধ করে রাখা হাস্যকর।” তাঁর কথায়, দুই বাংলার মানুষ একই ভাষায় কথা বলেন, একই তাঁদের সংস্কৃতি, বিনোদনের চাহিদাও এক। দরজা বন্ধ করে রাখার বদলে এই পরিস্থিতির সুযোগ নিতে পারলে দু’দেশের চলচ্চিত্রশিল্পই লাভবান হতে পারে। এই শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের আর্থিক সমৃদ্ধিও ঘটতে পারে। “দুই বাংলা হাত ধরলে সুযোগ অনেক। বাড়বে কর্মসংস্থানও,” বললেন ইনু।

বাংলাদেশের তথ্যমন্ত্রী জানান, সে দেশের চলচ্চিত্র শিল্পের সঙ্কট কাটাতেই তিনি হাত মেলানোর প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন কলকাতার চলচ্চিত্র মহলের কাছে। কিন্তু দেখলেন এখানেও একেবারে একই চিন্তা-ভাবনা রয়েছে গৌতম ঘোষ, প্রসেনজিৎ, ঋতুপর্ণ ঘোষের মতো টলিউডের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের। বাংলা চলচ্চিত্র শিল্পের স্বার্থেই তাঁরাও চান দুই বাংলার সিনেমাই দুই বাংলার বাজারে অবাধে মুক্তি পাক, জনপ্রিয় হোক।
কিন্তু জনপ্রিয়তার স্লোগান তুলেই এক সময়ে একের পর এক ‘বেদের মেয়ে জোসনা’ ধরনের সিনেমা তৈরি হয়েছিল যৌথ প্রযোজনায়। আবার কি সেই যুগ ফিরে আসবে? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের তথ্যমন্ত্রী, সে দেশের পরিচিত বামপন্থী নেতা হাসানুল হক ইনু বলেন, “তা কেন? যৌথ প্রয়োজনায় সিনেমার বাজেট বড় হবে। উন্নত প্রযুক্তি আসায় সমৃদ্ধ হবে বাংলা সিনেমা। বেসরকারি প্রযোজনায় হওয়া সিনেমায় বাণিজ্যের প্রশ্নটি নিশ্চয়ই বড় হবে। কিন্তু তা যাতে শালীন ও সুস্থ রুচির হয়, সেটাও নিশ্চিত করতে হবে।” শালীনতা মাপা যাবে কী ভাবে? সে ক্ষেত্রে কি কোনও নিষেধাজ্ঞা রাখা হচ্ছে? ইনুর যুক্তি, কম বাজেটে সিনেমাকে জনপ্রিয় করতেই প্রযোজকদের অশালীনতার কৌশল নিতে হয়। বাজেট বড় হলে সেই প্রবণতাও কমবে।
প্রসেনজিৎ বলেন, বাংলা সিনেমাকে বাঁচতে হলে বাজার বাড়ানো ছাড়া গতি নেই। দেশের অন্যতম বড় বণিকসভা ফিকি-র সঙ্গে হাত মিলিয়ে টলিউড সেই চেষ্টাটাই করছিল। সেই সময়েই বাংলাদেশের তথ্যমন্ত্রী প্রায় একই প্রস্তাব নিয়ে এগিয়ে আসেন। প্রসেনজিৎ বলেন, “ইনুভাইয়ের আন্তরিকতা ও উদ্যোগের জন্যই এই মাস দেড়েকে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা ঢাকায় গিয়ে বোঝাতে পেরেছি, শুধু দরজা বন্ধ করে বলিউডের আগ্রাসন থেকে বাঁচা যায় না। কারিগরি, গল্প, লোকেশনে মুম্বইয়ের ছবিকে টক্কর দিতে হবে। আমরা তা করে দিব্যি টিঁকে রয়েছি। দুই বাংলার বাজার অবারিত হলে এই সুযোগ যেমন বেড়ে যাবে, তেমনই ৩০ কোটি মানুষের দরবারে পৌঁছবে আমাদের ছবি।”
ইনু বলেন, “ভারতের সিনেমার অবাধ প্রদর্শনের জন্য আমরা যেমন উদ্যোগী হয়েছি, এ দেশেরও উচিত বাংলাদেশের সিনেমা প্রদর্শনে বাধানিষেধ তুলে নেওয়া। তবে দু’দেশের চলচ্চিত্র শিল্পই লাভবান হতে পারে।”
প্রসেনজিৎ বললেন, “আমরাও উদ্যোগী হয়েছি। শীঘ্রই বাংলাদেশের কিছু সিনেমা এ দেশের হলে মুক্তি পাচ্ছে।”
শুধু বাজার খোলা নয়, উন্নত সিনেমা হল গড়ে তোলার মতো পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগও চায় বাংলাদেশ। ইনু বলেন, “ভারতে বড় বড় মাল্টিপ্লেক্স তৈরির পরে হলে দিয়ে সিনেমা দেখার চলটা বেড়েছে। আমরা চাই ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশেও এ ধরনের বড় সিনেমা হল তৈরি করুক। যৌথ উদ্যোগে সিনেমার আধুনিক ল্যাবরেটরি তৈরি হোক, তৈরি হোক স্টুডিও। হলিউড থেকে আধুনিক প্রযুক্তি আনা হোক বাংলা সিনেমায়। দু’দেশের কলাকুশলীদের প্রশিক্ষণের ব্যবস্থাও হোক।”
আপাতত দু’দেশে দু’টি উপদেষ্টা কমিটি গড়া হচ্ছে, যারা বাজার খোলার প্রতিবন্ধকতাগুলো খতিয়ে দেখবেন। সে সব কী ভাবে কাটিয়ে তোলা যায়, তার সুলুক-সন্ধান দেবেন। তবে দুই বাংলার চলচ্চিত্র শিল্পের আগ্রহে যখন খেদ নেই, কোনও প্রতিবন্ধকতাই ধোপে টিকবে না বলে মনে করেন ইনু। আর প্রসেনজিৎ বলছেন, “এ আমার শেষ লড়াই। এর শেষ দেখে ছাড়ব। দুই বাংলার সিনেমাকে মেলানো গেলে কাউকে আর মুখ শুকিয়ে বসে থাকতে হবে না।”

অনমিত্র চট্টোপাধ্যায় • কলকাতা

দৈনিক আনন্দবাজার,
২৬ মাঘ ১৪১৯ শনিবার ৯ ফেব্রুয়ারি ২০১৩

http://www.anandabazar.com/9binodan1.html

http://www.mediafire.com/view/?h8spdf6i5rrsv84

****************

কয়েকদিন আগে সংসদে ভারতীয় হিন্দি ডোরম্যান কার্টূনের প্রতিবাদ করেন বাংলাদেশের সংসদে জৈনক সদস্য। অথচ গত বছর হতে ভারতীয় হিন্দি সিনেমার আমদানীর সুযোগের বিরুদ্ধে কেউ কিছু বলে না। কারণ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যদি গোপনে কারো অনুমতি ছাড়াই ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করতে পারেন তাইলে চলচিত্র আমদানী কোন ব্যাপার হল। যেখানে বিগত ২০ বছর ধরে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলের থাবায় আমাদের নিজস্ব বাংলা ভাষা, মূল্যবোধ দূর্বল হচ্ছে সেখানে হাসিনা গং পরম আনন্দের সাথে ভারতীয় চলচিত্র আমদানীর সুযোগ দিচ্ছে। এই বিষয়ে দেশবাসী ও সংসদকে বরাবরের মত বৃদ্ধাঙ্গুলি দেখাইল হাসিনা। আবার বলে দুই বাংলা। তো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একই দেশ না কোলকাতা ভারতে? মুখে মুখে মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে নিজ দেশের চলচিত্র ও সংস্কৃতিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে হাসিনা। ধর্মনিরপেক্ষতা, দুই বাংলা এক বলে হাসিনা গং আস্তে আস্তে মানুষের কাছে প্রতিষ্ঠা করতে চায় যে ১৯৪৭ সালের দেশ বিভাগ ভুল। তারই পূর্ব মহড়া ও আচরণ হচ্ছে এই সমস্ত বিষয়াদি। ভারতে আমাদের চ্যানেল চালাতে অর্থ চায় আর আমরা এখানে দেদারসে অর্থ দিয়ে ভারতীয় পে-চ্যানেল দেখি। মুজিব আর যাই করুক ভারত,পাকিস্তান সহ উপমহাদেশের কোন দেশ হতে চলচিত্র আমদানী নিষিদ্ধ করেছিলেন। ফলে যেমনই হৌক এই দেশীয় চলচিত্র দাড়াতে পেরেছে। আজকে ভারতকে চলচিত্রের ব্যাবসায়ে এই সুযোগ দিয়ে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারীতে সেরা বিনোদন দিল হাসিনা। এই হাসিনাই হল মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দাতা। কার সাধ্য আছে একে রুখা?
৫৮টি মন্তব্য ৫৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×