somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েটি হতবাক হয়ে গেল!

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছাত্র পড়ত দিল্লীর এক মাদ্রাসায়। কিন্তু রাত কাটাত পাশে এক মসজিদে। একবার মসজিদের নিকটবর্তী মহল্লার এক মেয়ে তার কোনো আত্তিয়ের কাছে কোন কারণে যাচ্ছিল। হঠাৎ করে শুরু হল সাম্প্রদায়িক দাঙ্গা, শুরু হল মারামারি।
পরিস্থিতি বেসামাল দেখে মেয়েটি ভীত সন্ত্রস্ত হয়ে মসজিদে গিয়ে আশ্রয় নিল। মসজিদে তখন ইশার নামাজ হয়ে গেছে। ছাত্রটি এমতাবস্থায় মেয়েটিকে দেখে ঘাবড়ে গেল এবং তাকে বিনয়ের সাথে বলল, আপনার এখানে থাকা ঠিক হবেনা। মানুষ দেখলে আমাকে লজ্জায় পড়তে হবে। তারা আমাকে মসজিদ থেকে বের করে দিতে পারে। তখন আমার লেখাপড়ায় সমস্যা হবে।
মেয়েটি তাকে বলল, বাইরে দাঙ্গা হচ্ছে সেকথা আপনি জানেন? বাইরে বের হলে আমার জীবন ও সম্ভ্রম দুটোই হারাতে পারি। এটা আল্লাহর ঘর। যদি এখানে নিরাপত্তা না পাই, তাহলে যাব কোথায়?
এ কথা শুনার পর ছাত্রটি লা জওয়াব হয়ে গেল। মসজিদের এক কোণে মেয়েটি বসে আছে। অপর কোণে ছাত্রটি বসে আছে। সে তার পড়ার ফাঁকে ফাঁকে জ্বলন্ত চেরাগের ওপর তার আংগুলটি তুলে ধরছে এবং একটু পর পর সে এই কান্ড করছে। এভাবে পুরোটা রাত কেটে যায়। অপর প্রান্তে বসে মেয়েটি বিস্ময়ের সাথে এ ঘটনা দেখছে।
যখন প্রভাত হল, তখন ছেলেটি মেয়েটিকে বলল, এখন দাংগা থেমে গেছে। লোকজন যার যার ঘরে পৌছে গেছে। পথঘাট ফাকাঁ। চলুন, আপনাকে আপনার ঘরে পৌছে দিয়ে আসি। মেয়েটি বলল, যাবো, তবে তার আগে রাতে প্রদীপের অগ্নিতে আপনি বার বার আপনার অংগুলি পুড়াচ্ছিলেন কেন, সে কথা বলতে হবে। ছাত্রটি বলল, এটা একান্তই আমার বিষয়। এটা আপনার জানার কোন প্রয়োজন নেই। মেয়েটি বলল, যতক্ষন পর্যন্ত আপনি এর কারণ না বলছেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে বের হচ্ছি না। অবশেষে ছেলেটি বাধ্য হয়ে বলল, দেখুন, শয়তান বার বার আমার মনে প্ররোচনা দিচ্ছিল এবং রিপু ও কামনাকে পাপ কাজের প্রতি উৎসাহিত করে তুলছিল। যখনই আমি পাপকাজের প্রতি উৎসাহ অনুভব করছিলাম তখনই আমার আঙ্গুলটি চেরাগের অগ্নিতে ধরে আমার রিপুকে বলছিলাম পার্থিব জগতের এই সামান্য অগ্নিদহন যখন বরদাশত করতে পারছনা তখন জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি কিভাবে বরদাশত করবে? একথা শুনে মেয়টি হতবাক হয়ে গেল। তারপর সে ঘরে চলে গেল।
বাড়িতে গিয়ে মা বাবাকে পুরো ঘটনা খুলে বলল। মেয়েটির বাবা ছিল ধনী ও দীনদার। মেয়েও সুন্দরী। ফলে বড় বড় ধনাঢ্য পরিবার থেকে প্রস্তাব আসছিল রীতিমত। কিন্তু এ ঘটনার পর মেয়েটি সাফ বলে দিল, যদি আমাকে এই ছেলের কাছে বিয়ে দেন, তাহলে আমি সারাজীবন এমন পরহেজ্জগার ব্যক্তির সেবা করার সৌভাগ্য লাভ করবো। অবশেষে তার মা বাবা তাই করলেন। আসলে আমার ভাইও বোনেরা, এখানে গল্প বলা উদ্দেশ্য নয় বরং এথেকে শিক্ষা অর্জন করাই উদ্দেশ্য। আশাকরি এথেকে শিক্ষা লাভ করবেন।

ইন্টারনেট হতে সংগ্রহীত
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×