শাহরিয়ার নাফীস থেকে মুশফিকুর রহিম এবং আরো
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ্ইতো মাত্রই কথা হলো বিপিএলের দ্বিতীয় আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক শাহরিয়ার নাফীসের সঙ্গে। `কখন যাচ্ছো শাহবাগে ফাঁসি চাইতে?'
শাহরিয়ার নাফীস: (হেসে) ফাঁসী সবাই চাইছে। আমিও চাই। আমি তাই যাবো। একাত্মত ঘোষণা করতে।
আমি: শুধু কি তুমি?
শাহরিয়ার নাফীস: এটা বলা মুস্কিল। আমি আমারটা বলতে পারি। হয়তো দল বেঁধে সবাই যাবে না। দুজন-তিনজন করে যাবে। শুনেছি মুশফিকও নাকি আসবে। তবে আজ না কাল।
আমি: তুমি কখন যাচ্ছো?
শাহরিয়ার নাফীস: ইনশাল্লাহ মাগরিবের নামাযের পর।
২২ গজের জমিতে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাম্বাসেডররাও ভেতরে ভেতরে ফুটছেন। একাত্মতা প্রকাশ করতে চাইছেন। জানা মতে সাকিব আল হাসান ইনজুরির জন্য স্বত:স্ফূর্ত আন্দোলনে আসবেন না। তবে ইনজুরি যে ইচ্ছাপূরণের পথে কোন বাধা নয় সেটা প্রমাণ করে দিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি আসবেন। সব ঠিক থাকলে শাহবাগে তাকে দেখা যাবে রবিবার বিকেলে। সঙ্গে থাকবেন তার বাবা-আমাদের তারা আঙ্কেল। এমনটাই জানানো হয়েছে। আরো যারা আসতে পারেন তাদের তালিকাটা দীর্ঘ নয়। নাজমুল হোসেনের আসার কথা। আসার কথা রয়েছে জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী এবং অবশ্যই মাশরাফি বিন মোত্তর্জার। গালি খেতে পারেন এই ভয়টা কাটিয়ে ওঠার চেষ্টারত আশরাফুলকেও দেখা যেতে পারে একাত্মতা জানানোর মিছিলে। আসার কথা আমিনুল ইসলাম বুলবুলেরও। তালিকাটা বাড়তে পারে। মিছিলটা হয়তো খুব বড় নয়। কিন্তু যারা এ মূহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিনিধি আন্তর্জাতিক অঙ্গনে তাদের চাওয়াটাও মিলে যাওয়ার কথা লাখো জনতার চাওয়ার সঙ্গে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন