somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় মডারেটর এবং সন্মানীত ব্লগারবৃন্দের কাছে আকুল আবেদন

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশে যেমন বিভিন্ন ধরনের বিশৃংখলা দেখা দেয় এবং কোন কোন ক্ষেত্রে সহ্যের সীমা অতিক্রম করে, তেমনিভাবে আমাদের এই সদ্য মুক্তিপ্রাপ্ত ব্লগেও কিছু বিশৃংখলা দেখা দিচ্ছে; আর আমি আশাবাদী, অদুর ভবিষ্যতে আরো দেখা দিবে! প্রশাসনের দায়িত্ব হলো শক্তহাতে এসব বিশৃংখলা দমন করা এবং ক্ষেত্রবিশেষে বিশৃংখলাকারীদের শাস্তির ব্যবস্থা করা, যাতে করে পটেনশিয়াল বিশৃংখলাকারীরা সাবধান হয়ে যায়।

তেমনি কিছু বিষয় তুলে ধরছি, যেগুলোর ভুক্তভোগী আমরা, সাধারন ব্লগারেরা। দুখের বিষয় হলো, সাধারন ব্লগারেরা বড়জোর প্রতিবাদ করতে পারে, কানে তোলা না তোলা বিশৃংখলাকারীদের ব্যাপার। সুতরাং কর্তৃপক্ষের কঠোর হওয়ার কোন বিকল্প আমি দেখছি না। ব্লগের শৃংখলা বজায় রাখা, মান নিয়ন্ত্রণ করা আর অতিথিদের কাছে ব্লগের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য এই বিষয়গুলোর দিকে নজর দেয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই মাননীয় মডারেটর এবং সন্মানীত ব্লগারবৃন্দের কাছে আবেদন করছি, দয়া করে বিষয়গুলোর দিকে একটু সহৃদয় দৃষ্টি দিবেন।

১। প্রথম পাতায় একাধিক পোষ্ট: আমি মানছি, সদ্য মুক্তির আনন্দে কতিপয় ব্লগার পর পর একাধিক পোষ্ট প্রসব করছেন। গত কয়েকদিনে একই ব্লগারের ২টি, ৩টি এমনকি ৫টি পোষ্টও দেখেছি প্রথম পাতায়। ওনাদের অনুভূতির প্রতি সন্মান রেখেই বলছি, এটা ব্লগীয় ম্যানারের গুরুতর লঙ্ঘন। আপনাদের এই অতি উৎসাহের কারনে অন্যদের পোষ্ট দ্রুত প্রথম পাতা থেকে অপসারিত হচ্ছে। এতো তাড়াহুড়ার কি আছে? একদিনেই মনের সব কথা বলে ফেলতে হবে কেন! একটু রয়ে সয়ে বললে কি হয়? আপনাদের করা পোষ্ট যেমন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনটা বাকীদের ক্ষেত্রেও প্রযোজ্য। দয়া করে উত্তেজনাকে দমন করুন, অন্যদেরকেও সুযোগ দিন।

২। ফেসবুকিয় পোষ্ট: ফেসবুক আর ব্লগের মধ্যে পার্থক্য আছে। কয়েক লাইনের স্ট্যাটাস মার্কা পোষ্ট, কিংবা শুধুমাত্র দু‘একটা ছবি দিয়ে দয়া করে পোষ্ট করবেন না। ভালো মন্দ কিছু লিখুন। এ‘ধরনের কিছু যদি করতেই হয়, ফেসবুকে গমন করুন। এটার কারনেও একটা ভালো লেখা প্রথম পাতা থেকে সরে যায়। শুধু শুধু অন্য ব্লগার এবং অতিথি পাঠকদেরকে কেন বন্চিত করেন?

৩। অটো রিফ্রেশ: এটা এখনও দেখি নাই, তবে অচিরেই দেখা যাবে। অত্যন্ত বিরক্তিকর একটা ব্যাপার। একটা আজাইরা পোষ্ট হাজার হাজার বার পঠিত হয়ে আলোচিত পাতায় চলে আসে। অনেক সময় বুঝলেও কিছু বলা যায় না, কিংবা বললেও লাভ হয় না। কারন, ওই যে বললাম…...আমাদের, সাধারন ব্লগারদের কথার গুরুত্ব কতটুকুইবা আছে!

৪। মন্তব্যে পর্ণো কিংবা বাজে ছবি আপলোড: এটাও এখনও শুরু হয়নি, তবে আমি নিশ্চিত…..হবে। এটা বন্ধ করার একটাই উপায় আছে। সেটা হলো, ব্লগে রেজিষ্ট্রেশানের সাথে সাথেই কাউকে মন্তব্যে ছবি আপলোড করার অনুমতি না দেয়া। কিছুদিন পর্যবেক্ষণে রাখা উচিত নতুনদেরকে। আর অনুমতি দেয়ার আগে তাদের ব্লগীয় মিথস্ক্রিয়া ভালোভাবে বিশ্লেষণ করে দেখা উচিত। আমি নিশ্চিত করে বলছি, কেউ নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ব্লগকে মুক্ত করে দেয় নাই। বিস্তারিততে যাচ্ছি না, তবে জেনে রাখুন, ব্লগীয় কার্যকলাপে কঠোর নজরদারী করা হবে। সুতরাং খেয়াল রাখা জরুরী, আমরা যেন কারো জন্য কোন সুযোগ তৈরী না করি। এ‘ধরনের ঘটনা আত্মঘাতী হয়ে উঠতে পারে।

প্রথম তিনটা পয়েন্টের ক্ষেত্রে কতৃপক্ষ সংশ্লিষ্ট ব্লগারকে সাবধান করতে পারেন এবং ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রথম পাতার এক্সেস কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারেন। নতুন ব্লগারগণ না জানার ফলে অনেককিছু করে ফেলেন, তাই উনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলা যায়, কিন্তু দুঃখ হয়, যখন দেখি পুরাতন ব্লগারদেরকেও এইসব কাজ করতে।

আমার এই পোষ্টের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। কারো সেরকম মনে হলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদেরই একটা প্ল্যাটফর্ম। কাজেই এটার দেখাশোনা করা আমাদেরই দায়িত্ব। এখানে শুধু আমরা আমরাই না, প্রচুর অতিথি পাঠকও আসেন। উনাদের কাছেও আমাদের একটা ভালো ইমেজ তুলে ধরতে হবে। একটা লেখা তৈরী করতে কিংবা মৌলিক লেখা লিখতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়। কেউই পছন্দ করবে না, কিছু ব্লগারের কান্ডজ্ঞানহীন কার্যকলাপের কারনে সেই লেখা প্রথম পাতা থেকে দ্রুত সরে যাক।

অনেক ত্যাগ-তিতিক্ষার পরে আমরা আমাদের ব্লগকে আবার ফিরে পেয়েছি। আসুন, একে সবাই মিলে যথাযথভাবে পরিচর্যা করি। ব্লগারগন সবাই অত্যন্ত জ্ঞানী, সচেতন। কাজেই এর চেয়ে বেশী কিছু বলার প্রয়োজন মনে হয় নাই।

সামহোয়্যার ইন ব্লগের খ্যাতি ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটা বাংলা ভাষাভাষীর হৃদয়ে; দিন শেষে এটাই তো আমাদের সবার কামনা, নাকি ভুল কিছু বললাম!!:)


ছবি: গুগলের সৌজন্যে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৪
৪৯টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×