আর কত তামাশা দেখতে হবে?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুগ্রহ করে আর কোন কমিটি করে জনগণকে ধোঁকা দিবেন না। সরকার ভুলে গেলেও আমরা কিন্তু সেই নিমতলার কমিটির কথা ভুলিনি। ২০১০ সালে এই সকাররের আমলেই নিমতলা অগ্নিকান্ডে নিরুপায় মানুষের চোখের সামনে ১২৪জন মানুষ জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে ছটফট করতে করতে মারা যেতে দেখেছে জাতি। এই চেয়ে নির্মম দৃশ্য আর কি হতে পার? কর্তৃপক্ষ বিশদভাবে বিবৃতি দিচ্ছে। কেউ শোক আবার কেউ ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছে। আমি বলি আর কত প্রাণের বিনিময়ে তোমাদের শিক্ষা নেওয়া হবে?
আবার সামাজিক মাধ্যমে কেউ কেউ কোরআন শরীফের ছবি দিয়ে বলে বেড়াচ্ছে দেখ কত মানুষ পুড়ে মরে গেল কিন্তু পবিত্র কোরআন শরীফ এর পবিত্র কালাম পুড়ে নাই। হায়রে মানুষ! মহান আল্লাহ পাক মানুষের জন্যই তো কোরআন পাঠিয়েছেন তাই না? যদি এভাবে সমস্ত মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তাহলে শুধু কোরআন শরীফ থেকে কি লাভ? উল্লেখ্য ইয়ামামার যুদ্ধে ৭০জন কোরআনে হাফেজ শহীদ হয়েছিলেন। তাহলে যারা এই সমস্ত পুরনো ছবি দিয়ে কাগজে লিপিবদ্ধ কোরআন কে সেই সমস্ত শহীদদের (কোরআনে হাফেজ) চেয়ে মর্যাদা বেশি বলে প্রচার করছে তাদের আসলে উদ্দেশ্য কি? তাদের হৃদয় কি একটুও ব্যাথিত করেনা শত শত নির্মম মৃত্যু?
মহান আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। সকল মৃত ব্যাক্তিদের চির শান্তির ফয়সালা করুন। আমীন।।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন