ভয়ংকর সততার অপর নাম অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন দিন অনেক গুণী মানুষ পৃথিবী থেকে চিরতরে বিদায় নিচ্ছেন। প্রকৃতি হয়ত শূন্যস্থান পছন্দ করেনা তাই হয়ত কিছুদিন পরেই আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু গুণী মানুষজনের শূন্যতা কখনই পুরন হয়না। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী তেমনি একজন গুণীজন। তাঁকে মানুষ প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। সদা হাস্যজ্জল নিপাট ভদ্রলোক। তাঁকে দেখলে যেকোনো মানুষ আকৃষ্ট হবে। হাসি খুশি, সুন্দর চেহারা আর জ্ঞান অভিজ্ঞতা হয়ত অনেকের আছে কিন্তু এগুলোর সাথে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সাহেবের মধ্যে একটা জিনিস ছিল যা এখন বাংলাদেশে খুঁজে পাওয়া দুস্কর। তা হল তাঁর সততা। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ সাহেব অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সম্পর্কে বলেছিলেন যে, তিনি তাঁকে মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন এর চাইতেও বেশি ভয় পেতেন কারণ মানুষ সাধারণত দুর্বৃত্তদের ভয় পায় কিন্তু সততা যে দুর্বৃত্ত থেকেও বেশি ভয়ঙ্কর তা হয়ত আমরা অনেকে ভুলে যায়। এই রকম ভয়ঙ্কর সততা ছিল জনাব অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সাহেবের মধ্যে। জ্ঞান, অভিজ্ঞতা, সততা, দক্ষতা এই সবগুলোর এক নাম হল অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। এই দুঃসময়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন খুবই দুর্ভাগ্য আমাদের জন্য। এই নিবেদিত প্রাণ মানুষটির জন্য পরম শ্রদ্ধা আর অনেক অনেক দোয়া রইল যেন আল্লাহ তাঁকে জান্নাতের সুমহান মর্যাদা দান করেন। আমীন।।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন