করোনার চিকিৎসা না পেয়ে কামাল লোহানীর মৃত্যু।
২০ শে জুন, ২০২০ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যে কয়জন মানুষ নিয়ে গর্ববোধ করি কামাল লোহানী তাঁদের মধ্যে অন্যতম। আমরা নিজেরদের স্বার্থে ন্যায় অন্যায় বিবেচনা না করে একেবারে জ্ঞাতসারে অন্যায় পক্ষ সমর্থন করি। নিজেরাও সেই অন্যায় উপজীব্য করে জীবন যাপন করি। নিজেদের চোখের সামনে কেউ অন্যায় অবিচারের সম্মুখীন হলে মজলুমকে সাহায্য করিনা আবার জুলুমবাজকেও প্রতিহত করিনা। উল্টা জুলুমকারীকে আমরা সমর্থন করে যায় শুধু নিজের স্বার্থের জন্য। একটি বারও আমরা ভাবিনা যে জুলুমকারীদের চরিত্র হল জুলুম করা। একটা শেষ হলে আরেকটা ধরবে। আমরা বেমালুম ভুলে যায় যে হয়ত আমিই হব জুলুমকারীদের পরবর্তী নিশানা। সেটা আমরা এই মহামারী করোনাকালে খুব স্পষ্ট ভাবে দেখতে পারছি। সাধারণ মানুষ বিশেষায়িত হাসপাতালে তো দূরের কথা সাধারণ হাসপাতালেও কোন চিকিৎসা ব্যবস্থা করতে না পেরে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াতে দৌড়াতে রাস্তায় পড়ে মৃত্যুবরণ করেছে। করোনাকালে অনেক ভিআইপি এখন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা পাচ্ছেনা। কারণ তারা ভিভিআইপি'দের কাছে অসহায়। তারা এখুন ফেসবুক লাইভে এসে সবার কাছে দোয়া চাচ্ছে আর চিকিৎসা ব্যবস্থার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছে। কিন্তু তারা যদি সমস্যার শুরুতেই ন্যায় বিচারের পথে থাকত তাহলে এখন তাদের এই দুর্দশা হয়না। তারা এতই অন্ধ স্বার্থে নিমজ্জিত ছিল যে তারা ভাবতেও পারেনি যে সাধারণের পরেই তারা জুলুমের নিশানা। করোনা আক্রান্ত হয়ে কামাল লোহানী সিএমএইচ -এ ভর্তি হতে পারে নাই। সিএমএইচ -এ ভিভিআইপি করোনা রুগী দিয়ে ভরে গেছে। তাই কামাল লোহানী এর মত ব্যক্তিত্ব করোনার যথাযথ চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করল।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন