somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কপি-পেস্ট_10_ ফুলশয্যা (শিশির লাহিড়ী)_7

১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব

রজত ঘাড় ঘুরিয়ে বলল, কে হাসে!
সুধার মুখে যেন রক্ত ফিরে এল। সুধা বলল, আমার স্বামী।
রজত দাঁতে দাঁত পিষল। তোমার স্বামী আমি!
আমি লাফ দিয়ে নিচে নেমে এলাম, তারপর বললাম, ইয়ার্কি মারবার আর জায়গা পাওনি। স্বামী বদল হলেই হল। রিয়েল বিয়ে হলে না হয় কথা ছিল। নারায়ণ সাক্ষী কি ম্যারেজ ব্যুরোর খাতায় সই দিলে আমার বলবার কিছু ছিল না। শালা বিয়ের মামদোবাজি দেখিয়ে তুমি আমার বাড়ি, টাকাকড়ি, বউ হাতাতে চাও!
রজত একহাতে সুধাকে জাপটে ধরল। অন্য হাতে পিস্তল বাগিয়ে বলল, আমি মিলিটারি ম্যান, তোর মত একটা পেঁচি ভূতকে উড়িয়ে দিতে আমার এক মিনিটও লাগবে না।
সুধা ভয়ে থরথর করে কাঁপছিল। আমি বললাম, শালা সাতপুরুষ তোর কেউ মিলিটারিতে ঢোকেনি। তুই খিদিরপুরের ইমপোর্টেড মাল, স্মাগলড হয়ে এসেছিস।
সুধা চেঁচিয়ে উঠল, বাঁচাও!
আমি সঙ্গে সঙ্গে রজতের কাছা খুলে দিলাম। কাপড় সামলাতে গিয়ে রজত হাত সরাতেই, সুধা ছিটকে বিছানায় গিয়ে পড়ল। রজত বিছানায় ঝাঁপ দিয়ে চেঁচিয়ে উঠল, আমার মুখের গ্রাস কেউ কোনদিন ছিনিয়ে নিতে পারেনি। তোর ভূতের মত বরটাও পারবে না।
সুধা আবার চেঁচিয়ে উঠল। আমি তীরের মত এগিয়ে গিয়ে রজতের নাক কামড়ে দিলাম। রজত 'বাপস!' বলে উঠে দাঁড়াতেই, সুধা দরজার দিকে ছুটে গেল। রজত অন্ধ রাগে গুলি চালাল। দুম! দুম! দুম!


গুলির শব্দে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমার মাথা চিঁড়েচ্যাপ্টা করে দেবার সময় বাঘমার্কা বাসটাও এরকম একটা দুম করে শব্দ করেছিল। ভয়ে একলাফে আমার ঘুলঘুলিতে ঢুকে দেখি, লাল রঙের সুধা বসে আছে!
সুধা পা দোলাতে দোলাতে বলল, তুমি বড্ড চালাক, না? ভেবেছিলে আমাকে একলা ফেলে, তোমার মঞ্জুবালার সাথে মজা মারবে? দাঁড়াও দেখাচ্ছি মজা, এবার তোমার নাকে নল ছেঁচে দেব।
আমি বললাম, তুমিও কম যাও না। তোমার রজতশুভ্র কোথায় গেল? ফুলশয্যা হবে না?
সুধা হেসে উঠল। সেই সঙ্গে আমিও। তারপর হে পাঠক-পাঠিকা, আমি আর বলতে পারছি না। আমার লজ্জা করছে। ছিঃ! ছিঃ! আমাদের দুই ভূত-ভূতানির নিরাবরণ বায়বীয় শরীর ক্রমশ সংলগ্ন হতে হতে একেবারে এক হয়ে গেল। আমরা অনন্ত, অপার আনন্দের উল্লাসে, ভৌতিক সুরে গেয়ে উঠলাম, আজ আমাদের ফুলশয্যা অকাল বসন্তে!
(সমাপ্ত)
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×