somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্চ ইঞ্জিনের বাজারে গুগলের একচেটিয়া আধিপত্যে ভাগ

১৪ ই মে, ২০১২ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সার্চ ইঞ্জিনের বাজারে গুগলের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে গত বৃহস্পতিবার থেকে নতুন সাজে পথচলা শুরু করেছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং। বর্তমানে সার্চ ইঞ্জিনের বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা বিংয়ে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্টতা বাড়ানো হয়েছে। খবর রয়টার্স ও বিজনেস উইকের।
৩ বছর আগে বিং চালুর পর এ পর্যন্ত মাইক্রোসফটের অনলাইন বিভাগ ৬০০ কোটি ডলারেরও বেশি অর্থ লোকসান দিয়েছে। তবে অনলাইন অনুসন্ধানের লাভজনক বাজারে অবস্থান সুসংহত করতে মাইক্রোসফট হাল ছাড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা।


নতুন সাজের বিংয়ে স্ক্রিন নকশায় পরিবর্তন আনা হয়েছে। ব্যবহারকারীর অনুসন্ধান করা বিষয়ের সঙ্গে সম্পর্কিত বেশিবার অনুসন্ধান চালানো বিষয়গুলো সাজেশন আকারে বামদিকে প্রদর্শিত হয়। স্ন্যাপশট কলাম নামে নতুন একটি ফিচার যোগ হয়েছে। এর মাধ্যমে সার্চ অনুসন্ধানের ফলাফলে মাউসের কারসর রাখলে তার ডানদিকে কয়েকটি ওয়েবলিংক পাওয়া যায়। সাধারণত ম্যাপ, বুকিং বা পর্যালোচনা-জাতীয় ওয়েবলিংক সরবরাহ করা হয় এতে। এ সবের মাধ্যমে নামমাত্র সময়ে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন ব্যবহারকারী। সামাজিক যোগাযোগে লগইন করা অবস্থায় ব্যবহারকারী তার তালিকাভুক্ত বন্ধুদের অনুসন্ধান বিষয়ে পরামর্শ দিতে পারেন কিংবা কোনো কিছু জানতেও চাইতে পারেন। এ জন্য স্ক্রিনের একেবারে ডানদিকে সামাজিক যোগাযোগগুলোর লিংক দেখা যাবে।

বিংয়ের ব্যর্থতায় মাইক্রোসফট প্রতি প্রান্তিকে অনলাইন ব্যবসায় ৫০ কোটি ডলার করে লোকসান দিচ্ছে। কাজেই গুগলের সঙ্গে পাল্লা দিতে বিংয়ের কার্যকারিতা বাড়াতেই মাইক্রোসফট উদ্যোগী হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা জানান, সার্চ ইঞ্জিনের সর্বগ্রাসিতায় গুগলের প্রাধান্য কিছু ক্ষেত্রে মাইক্রোসফটের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডকে মাইক্রোসফটের মোবাইল প্লাটফরম উইন্ডোজের ফোনের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।
২০০৯ সালের জুনে সেবাদান শুরু করার পর যুক্তরাষ্ট্রের অনলাইন অনুসন্ধানের বাজারে মাইক্রোসফট বিংয়ের দখলে ছিল ৮ শতাংশ, প্রতিদ্বন্দ্বী গুগল ও ইয়াহু সার্চের দখলে ছিল যথাক্রমে ৬৫ ও ২০ শতাংশ করে। এরপর এখন পর্যন্ত বিংয়ের দখলের পরিমাণ বেড়ে ১৫ শতাংশে দাঁড়িয়েছে। এতে বিংয়ের সাফল্য যত না বেশি, তার চেয়ে বেশি ভূমিকা রেখেছে ইয়াহুর ব্যর্থতা। ইয়াহুর দখল কমে দাঁড়িয়েছে ১৪ শতাংশে। আর ৬৬ শতাংশ দখল নিয়ে শীর্ষে রয়েছে গুগল।
২০১০ সালে সার্চ ইঞ্জিনের ব্যাপারে ইয়াহুর সঙ্গে চুক্তিবদ্ধ হয় মাইক্রোসফট। চুক্তিটির অর্থ— ইয়াহুর অনুসন্ধান চালানো হয় আসলে বিংয়ের মাধ্যমেই। এতে প্রতিষ্ঠান দুটি বিজ্ঞাপন রাজস্ব ভাগাভাগি করে। এ ছাড়া গত ২ বছরে ফেসবুকের সঙ্গে সুসম্পর্কের সুবিধা নেয় ফেসবুক। তবে তা গুগলের রাজত্বে কোনো প্রভাব ফেলতে পারেনি। ২০০৭ সালে মাইক্রোসফট ২৪ কোটি ডলারের বিনিময়ে ফেসবুকের ১ দশমিক ৬ শতাংশ শেয়ার কিনে নেয়। গুগলকে চ্যালেঞ্জ করা নতুন বিংয়ের সব সুবিধা চালু হবে আগামী মাস থেকে। এ জন্য টেলিভিশন ও ইন্টারনেট বিজ্ঞাপনও প্রচার করবে মাইক্রোসফট। বিংয়ের জ্যেষ্ঠ পরিচালক লিসা গারি বলেন, ‘এটা বিশাল পরিবর্তন। আমরা মনে করি, কোটি মানুষকে অবাক করে দিতে যাচ্ছি আমরা। অনলাইন অনুসন্ধানে এটি মৌলিক পরিবর্তন।’

বিংয়ের পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://www.bing.com/new ওয়েবসাইট থেকে।

সোর্স


৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×