মনটা এতো খারাপ বুঝাতে পারছিনা ।কাউকে কিছু বলতে পারছিনা ।শুধু একাত্তর সালের দিনগুলোর কথা মনে পড়ছে ।ত্রিশ লক্ষ মা-বোনের-ইজ্জতের বিনিময়ে আমার জন্মভুমি, আমার মাকে পেলাম, পেলাম সোনার বাংলাকে। ভেবেছিলাম মা-কে বলতে পারবো এবার তুমি অভিশাপ মুক্ত, কলঙ্ক মুক্ত, ভাই তুমি কলঙ্ক মুক্ত, বোন তুমি কলঙ্ক মুক্ত, সেই সৌভাগ্য আর হলো কই, রাজনীতির দাবানলে, ক্ষমতার লোভের মোহে সেটাও মনে হয় বিলীন হয়ে গেছে।সেই সময়কার দিনগুলোতে কতো অগণিত লোক অসুস্থ ছিলো, কতো মা-বোন গর্ভবতী ছিলো, কই সেই সময় তো কুখ্যাত রাজাকার, বেজন্মারা তো মানবিক দৃষ্টিতে দেখিনি, অসুস্থ্যের কথা ভাবেনি...
নির্বিচারে পশুর মতো আমার মা-বোন-ভাইদের উপর গুলি চালিয়েছে. ।চালিয়েছে গণহত্যা-ধর্ষণ । নব-দম্পতির হাতের মেহেদিওতো তখনো যায়নি অথচ তাকে হতে হলো গণ ধর্ষণের শিকার অথবা বিধবা...
এইসব কি ভুলে গেছেন ওনারা ?
তাহলে স্বীকৃত খুনি,ধর্ষক, রাজাকারদের অন্যতম কুখ্যাত গোলাম আজম কে ফাঁসি না দিয়ে কারাদন্ড কি সঠিক !
১৯৭১ সালে বয়স্ক, অসুস্থ্য লোকদের কি ক্ষমা করেছিলো ?
রেহাই পেয়েছিলো কি রাজারকারদের হাত থেকে ?
ওনারা কি এইসব জানেন না !
হে আল্লাহ, কুখ্যাত রাজাকার, আলবদর-আল শামসদের বিচারের মাধ্যেমে ফাঁসি না দেখে, আমার যেন মরণ না হয় ।
১৫/০৭/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


