“এপিটাফ” শবদটির সাথে প্রথম পরিচয় হয়েছিল প্রায় একযুগ আগে।খুব সম্ভবত ক্লাস 9 এ পড়ার সময়। জেমস এর একটা এ্যালবাম বের হয়েছিল “ঠিক আছে বন্ধু” নামে।ঐ ক্যাসেটের প্রথম গানটি ছিল
“ যে দিন বন্ধু চলে যাব
চলে যাব বহু দূরে,
ক্ষমা করে দিও আমায়
ক্ষমা করে দিও
মনে রেখ কেবল একজন ছিল
ভালবাসত শুধুই তোমাদের”
সেই গানটার নামই ছিল এপিটাফ। যদিও শব্দটিকে পরিচিত করেছিলাম গানের ছন্দে কিন্তু তার প্রকৃত অর্থ তখনই বুঝতে পারিনি।দু’বছর পেরিয়ে যায়….ইন্টার ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি দিয়ে হঠাৎ করেই চট্টগ্রাম যাই। আর চট্টগ্রাম ওয়ার সিমিট্রিতেই ঘটে “এপিটাফ”শব্দটির প্রকৃত ব্যাখ্যা। সমাধি ফলকের মাঝেই দেখি আমার প্রিয় গানটির শিরোনাম।
সপ্তাহখানেক আগে বাল্যবন্ধুকে নিয়ে হঠাৎ করেই এক প্রাচীন সিমিট্রিতে যাই।বড় বড় ঘাসের চাঁদরে মাথাতুলে দাড়িয়ে থাকা শ্যেওলা ধরা মলিন সমাধির পাশে বসে বিমর্ষ হয়েছিলাম। আজ আমি যার সমাধির পাশে বসে আছি,একদিন সেও আমার মত করেই হেঁটে বেড়াত,বুক ভরে শ্বাসনিত এই সবুজ প্রকৃতির কাছ থেকে।সেও হয়তো অন্যকারো সমাধির পাশে এরূপ বসে ছিল,ভেবেছিল আমার মত করেই। আজ দৃ্শ্যপট বদলে গিয়েছে।তার ভূমিকায় আমি,আর সে আজ ঐ এপিটাফ!!!
আচ্ছা আমিওতো একদিন হারিয়ে যাব,আমারোকি এপিটাফ থাকবে?যদি না থাকে তবে চিরন্তন ধারাবাহিকতায় বাঁধা পরবে। আগামী প্রজন্মের কোন বহেমিয়ান তো তাহলে এপিটাফ কি তা জানবেনা! আর না জানলে তো ভবিষ্যতের প্রজন্ম বঞ্চিত হবে আমার আরেকটি প্রিয় গানের আবেগ থেকে…..
“আবেগ হয়েই তাই বেচে থাকবো আমার এপিটাফে”
আলোচিত ব্লগ
অন্তর্দহনের ওপারে প্রশান্তি

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন
দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।