somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিভক্ত আত্মা
সময় অনেক কম, কাজ অনেক বেশি। সংবাদ মাধ্যমের চেয়ে উৎকৃষ্ট এই সিটিজেন জার্নালে অন্তত চটি লেখক মার্কা লোক নেই-আমি এতেই সুখ অনুভব করছি। লিখতে শুরু করেছি-লিখতে লিখতেই হয়তো একদিন ফুড়িয়ে যাবো। তারপরেও সকল মানুষের কল্যান কামনা করেই যাবো

ডিভোর্স লেটার! তারপর?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক বছর আগে একবার এক জরুরি মিটিংয়ে ডাক পরলো আমার। মিটিংয়ে উপস্থিত ছিলেন একটি মিডিয়া হাউসের সম্পাদক সহ সর্বোচ্চ পর্যায়ের সবাই। মিটিংয়ের এজেন্ডা ছিল-“সাংবাদিকের ওপর কেন হামলা করা হলো?”
এক এক করে বক্তারা সবাই বললেন যে, একটি স্থানের রাজনৈতিকদলগুলো (আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত) এর প্রভাবশালী কিছু নেতা কর্মী ওই সাংবাদিকের ওপর নাখোশ। তারা সাংবাদিককে শায়েস্তা করার কথা ভাবছিল। পুলিশও নাখোশ ছিল। অত:পর সাধারন শ্রমিকদের একটি অধিকারের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ আর আন্দোলনকারীদের মধ্যে থানার ভেতরে একটি আলোচনার আয়োজন করা হয়। আলোচনা ভেস্তে যায়। সেখানে উপস্থিত একজন সাংবাদিকের ওপর পুলিশ হামলা চালায়। পুলিশের সাথে মিলে মিশে সে হামলায় অংশ নেয় ওই রাজনৈতিক নেতা কর্মীরাও। ভিন্ন ভিন্ন মতের রাজনৈতিক ব্যক্তিরা, পুলিশসহ প্রভাবশালী এতগুলো লোক কি ভুল? নাকি ওই সাংবাদিক ভুল?
মিটিংয়ের প্রায় সবাই বললেন, এতগুলো লোক নিশ্চই ভুল হতে পারেনা। সাংবাদিকই সেখানে ভুল ছিল।
অত:পর আলোচনা যখন শুরু হলো নৈতিকতা নিয়ে, তখনই আলোচকরা প্রায় সবাই একটি সিদ্ধান্তে উপনিত হলেন যে, আমাদের পারিপার্শ্বিকতায় স্পষ্ট প্রমানিত যে, সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা মানুষ আর দেশ সেবার নামে রাজনীতির নামে ব্যবসা করে এবং আনৈতিকতায় নিমজ্জতিত। পুলিশও আনৈতিকতার শীর্ষে রয়েছে। এসব অনৈতিকতার বিরুদ্ধে ওই সাংবাদিকের অবস্থান রয়েছে বলেই সবার হামলার টার্গেট ছিল ওই সাংবাদিক।
হ্যা, সেই মিটিংয়ে ওই সাংবাদিককে ভৎসনার বদলে পুরষ্কৃত করা হয়েছিল। তারপর অনেক অনেক বছর কেটে গেছে হয়তো, কিন্তু শরীর থেকে এখনও মুছে যায়নি হামলার ক্ষতগুলো। প্রায়শ:ই কুকড়ে উঠতে হয় ব্যাথায়। অনৈতিকতার বিরুদ্ধে ওই সাংবাদিকের ব্যক্তিগত জীবনে স্থায়ী হয়েছে শরীরে ব্যাথার ক্ষত।
কর্পোরেটের লিপ্সায় যখন গনমাধ্যমও কলুষিত। তখন, অনৈতিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা সংবাদকর্মীরাও নিষ্পেষিত। উজানে তাল মেলানোরা হয়তো বৈষয়িকভাবে লাভবান। অন্যরা কেউ কেউ জীবনও হারিয়েছেন, নির্বাসিত হয়েছেন, হয়তো কেউ কেউ ঠিক এভাবেই একান্তে জীবন বেছে নিয়ে কোনরকম বেঁচে আছেন।
জীবনের প্রয়োজনে, সংসার আর সামাজিকতার প্রয়োজনে এভাবে বেঁচে থাকাটা হয়তো মূল্যহীন। অনেক মাস বছর পেরিয়ে যাবার পর প্রয়োজনগুলো যখন সীমাহীন পিড়া দিতে থাকে, তখন হয়তো সবার প্রয়োজন মেটানোর তাগিদটা একাকিত্ব জীবনকে ক্ষতবিক্ষত করে তোলে। নৈতিকতাগুলোকে অর্থহীন মনে করে বৈষয়িক ভাবনা নিয়ে পথচলার চেষ্টা করে কেউ কেউ। বৈষয়িক বাস্তবতার মুখোমুখি হয়ে ওই সংবাদকর্মী নিজেকে যেন নতুনভাবে চিনতে শুরু করে। অত:পর পথচলা। এ যেন বেমানান পথচলা। তারপর, তারপর? জুটে গেল একখানা ডিভোর্সলেটার। তাহলে?
জীবনের এ পথচলা কি ভুল ছিল? নাকি এটাই পরিনতি হবার কথা ছিল? শরীরের ক্ষত তো এখনও ব্যক্তি সাংবাদিককেই বয়ে বেরাতে হয়। এখন এই অমানবিক মানসিক ক্ষতকেও কি মেনে নিয়ে চলতে হবে? আর কি বাকী রইলো? সমাজ, সংসার, পরিজন সব ছেড়ে যেতে হবে? হয়তো-এটাই..।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×