somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটির কথায় দাদার আক্কেলগুড়ুম - পর্ব ২ - একটি রসীয় কড়চা

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটির কথায় দাদার আক্কেলগুড়ুম - একটি মজার কড়চা অর্থাৎ প্রথম পর্বটি যারা পড়েছিলেন, তারা নিশ্চয়ই এলাকার দাদাবাবু ও এলাকার আড্ডাবাজ পোলাপাইনদের মধ্যে একজন অর্থাৎ সুনীলের মধ্যে কথোপকথন উপভোগ করেছিলেন । এবার আপনাদের জন্যই রয়েছে ২য় পর্ব । তবে এবারের কথোপকথন ফেসবুক খুলে দেওয়া নিয়ে । দীর্ঘ ২৩ দিন পর ফেসবুক খুলে দেওয়া হবে, আর সেটা নিয়ে কোন কাহিনী হবে না, তা কি হয় ? তবে এদের কথাবার্তার শেষ কিন্তু ঐ বৌদিকে নিয়েই । পড়ুন তাইলে.......

- দাদা, শুনেছেন নাকি ?
- কি বাপু ?
- শুনলাম তারানা হালিম নাকি খুলে দিয়েছে ?
- ছিঃ, ছিঃ, এই মহিলার এত বয়স হয়েছে, তাও কি একটু লজ্জা-শরম নাই নাকি ?!?!
- মানে, দাদা ?
- কেন, বাপু, তুমিই না বললে, সে নাকি কি খুলে দিয়েছে ?
- ধুর, দাদা, আপনার তো দেখছি ডার্টি মাইন্ড । আমি তো ফেসবুকের কথা বলছিলাম ।
- ওহ, তা আগে বলবা তো বাপু । আমি তো ভেবেছিলাম কি না কি......
- তা, দাদা, বৌদির খবর কি ?
- ধুর, আবার শুরু করলে নাকি বাপু ? না, এখানে তো আর বসা যাবে না ।
- আরে, দাদা, বসেন, বসেন, আপনার সাথে একটু মশকরা করছিলাম । এত অল্পতে চটে যান কেন ?
- আর, না, বাপু, তোমাদের সাথে কি চটা যায় ? খালি দয়া করে তোমার বৌদির কথাটা উঠায়ো না । ভালো লাগে না বাপু । তা আর কি জানি বলছিলে......
- ওহ, হ্যাঁ, ফেসবুকের কথাই বলছিলাম । কি যে অবস্থা হয়েছিল আমাদের ঐ পোলাপাইনগুলার ফেসবুক ছাড়া । আপনি যদি একবার দেখতেন দাদা, তাইলেই বুঝতেন ।
- হ্যাঁ, দেশের তরুণ-তরুণীগুলা তো ঐ ফেসবুক ফেসবুক কইরাই নষ্ট হইয়া গেলো । আমাদের সময় কি আর এই ফেসবুক আছিলো !! আমরা তো কত্ত সুখে আছিলাম ।
- দাদা, আমাদের তো এই ফেসবুকেই সুখ । যাক, দাদা, আপনার ফেসবুকে একাউন্ট নাই ?
- আর ফেসবুক !! আমাদের মত পুরনোযুগের মানুষের জন্য এইসব না । তবে তোমার বৌদির নাকি একটা একাউন্ট আছে এই ফেসবুকে । আমারে না জিজ্ঞাসা কইরাই খুলছে । আমাকে পরে অবশ্য বলছে ।
- তাই নাকি দাদা ? তা বৌদির ফেসবুক একাউন্টের নামটা কি, বলেন তো ।
- কি আর, ঐ যে লাল পরী নাকি, কি যেন ।
- ধুর, দাদা, আপনার মত কালো শয়তানের ঘরে লাল পরী !!!! না ব্যাপারটা ঠিক মানতে পারলাম না ।
- ধুর, সুনীল, তুমি না......!!!!! না, বাপু, আমি আর বসবো না ।

দাদাবাবু আর সহ্য করতে না পেরে অবশেষে উঠেই গেলেন । ওদিকে ছেলেগুলোও মিটিমিটি করে হাসতে লাগলো মুখ টিপে । দাদাবাবুকে জ্বালাতে বেশ লাগে তাদের কাছে

বিঃদ্রঃ এই লেখাটিরও কিয়োদাংশ এক বন্ধুর ফেসবুক একাউন্ট থেকে নেওয়া ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×