ঠিক রাত আড়াইটায় বাসায় ঢুকলাম । সাথে Tanvir Hasan Emon আর Bhai Sakib । ওরাও এখন যার যার বাসায় ফিরে যাবে গতকাল রাত ৯ টায় মাদারীপুরের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার ঠিক সাড়ে ২৯ ঘণ্টা পর। আমরা ৭ জন ছিলাম- আমি,সাকিব,তানভির, Tawhidul Hasan Auntu, Ahmed Tareq Aziz, S M Abdullah Himel আর জোহা ।এই সাড়ে ২৯ ঘণ্টায় আমরা ২০ ঘণ্টা জার্নি করেছি, ৮ ঘণ্টা মেডিক্যাল ক্যাম্পে ৫৮৭ জন রোগী দেখেছি ও তাদের মাঝে ওষুধ বিতরন করেছি । সত্যি কথা বলি , ভয়াবহ গরীব মানুষ গুলোর অসহায়ত্ব দেখে আমরা স্তব্ধ হয়ে গেছি ভিতরে ভিতরে । হ্যাঁ একথা সত্যি যে আমাদের সামর্থ্য ,প্রস্তুতি ও মানুষের চাহিদার ব্যাপক ব্যাবধান সত্ত্বেও আমরা সফল ভাবে সর্বোচ্চ সংখ্যক মানুষকে চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়েছি ( হাসপাতালের বহির্বিভাগে যতটুকু দেয়া সম্ভব ) , কিন্তু মানুষের দারিদ্র্য ও অসহায়ত্ব আমাদেরকে রুঢ় বাস্তবতার সম্মুখীন করেছে। গ্রামাঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতা ও মানুষের চিকিৎসাসেবা নেয়ার সামর্থ্যের অভাব যে কতোটা কম তা আমরা নিজ চোখে দেখে এলাম।মাদারীপুর যাওয়ার সময় দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সাড়ে ১২ ঘণ্টা কষ্টকর ও বৈচিত্র্যময় জার্নি করতে হলেও বিনামুল্যে পাওয়া চিকিৎসা ও ওষুধ কিছু অসহায় -দরিদ্র মানুষের মুখে যে আনন্দের হাসি ফুটিয়েছে ,তা আমাদের সকল কষ্ট ভুলিয়ে দিয়েছে। তাড়াতাড়ি যাওয়ার জন্য বেড়িবাঁধ রাস্তায় আমার, সাকিব, তানভির, অন্তু, জনি, জোহার ট্র্যাফিক পুলিশের কাজ করার স্মৃতি জিবনেও ভুলবোনা
পাগলা শান্তুর দিনলিপি-৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।