somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত প্রায় ৫ সপ্তাহ যাবত দেশে চলতেছে ধুন্ধুমার কাণ্ড,কমপক্ষে ২৩০-৩০০ মানুষ প্রান হারিয়েছে নানাভাবে এই সময়ে মুলত রাজনৈতিক সহিংসতায়।তাদের মধ্যে অধিকাংশই রাজনৈতিক দলের কর্মী নয়, সমর্থক অথবা সাধারন মানুষ।অধিকাংশই নিহত হয়েছেন পুলিশের গুলিতে এবং ৭ জন পুলিশও নিহত হয়েছেন সহিংসতায়।পুড়েছে ট্রেন,বাস, বিভিন্ন ধর্মের উপাসনালয়,মানুষের বসতবাড়ি- এমনকি পুলিশ লাইনও।তাই একে ধুন্ধুমার কাণ্ড ছাড়া অন্যকিছু বলা যাচ্ছেনা। আমি পুরোপুরি অরাজনৈতিক এক ব্যাক্তি (বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় আর ইদানিং ফেসবুকের স্ট্যাটাস-কমেন্টস এ কিছু লেখা ছাড়া ),তবে আমার দাদা,বাবা,চাচা এবং বিভিন্ন আত্মীয়-স্বজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত :P তাই একহিসেবে আমি রাজনৈতিক সুবিধাভোগী ব্যাক্তি হিসেবেও কারো কারো কাছে বিবেচ্য হতে পারি ;) ।কিন্তু সত্যিকার ভাবেই আমি আসলেই রাজনৈতিকভাবে নিরপেক্ষ্য ওরফে আমজনতা। তো আমজনতা হয়েও বুদ্ধিজীবীর মতো ভাব নিয়ে আমি ৫ সপ্তাহ আগে একটা গবেষণার পরিকল্পনা নিলাম ও সেই অনুযায়ী আচরন ও পর্যবেক্ষণ করতে শুরু করলাম।শাহবাগের আন্দোলনের সাথে কিছুদিন স্রোতে গা ভাসিয়ে চললাম, কিছুদিন শাহবাগের বিপরীতমুখী স্রোতে তাল মেলালাম, কিছুদিন আমজনতার কাতারে থাকলাম, বাকিটা সময় বুদ্ধিজীবী ভাব নিয়ে থাকলাম। আমার হিসেবে শাহবাগের আন্দোলনে গা ভাসানো খুবই সহজ কাজ ছিল প্রথম ২/৩ সপ্তাহ - হাজার হোক নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তকমাটা খুব অল্প পরিশ্রমেই লাগান গেছে।রাজিব হায়দার( নাস্তিক ব্লগার থাবা বাবা) খুন হবার পর অবশ্য ব্যাপারটা আর এতোটা সহজ থাকলনা।নানা বিতর্ক শুরুও হল এই আন্দোলন নিয়ে।আস্তিক-নাস্তিক বিতর্ক যার প্রধানতম। ২-৩ সপ্তাহ পর ২টি দিকে যাওয়া সহজ হল অনেকটাই - একটা হল চুপচাপ আমজনতার কাতারে আবার ভিড়ে যাওয়া ,আরেকটা হল শাহবাগের বিরোধীদলের পক্ষ নেওয়া। তবে গত ২ সপ্তাহ হল সবচাইতে কঠিন সময় ।আমি নিজে বাসাবন্দি ছিলাম হরতালের কারনে আর সংবাদপত্র এবং ইন্টারনেট , টিভি চ্যানেলগুলোর মাধ্যমে বুঝার চেষ্টা করেছি দেশের অবস্থা। আমজনতার বক্তব্য আমি পরিস্কার বুঝতে পেরেছি আর কারোটা না পারলেও ( কারন বক্তব্যটা আমার নিজেরও ) - ১৯৭১ সালে যারা যুদ্ধাপরাধ করেছে তাদের বিচার আমরা চাই অবশ্যই কিন্তু তার আগে চাই শান্তি, নিজেদের জীবনের নিরাপত্তা ।রাজনীতির খেলায় যার মন চায় জিতুক, ক্ষমতায় যার মন চায় সে যাক,যে নেতা হইতে চায় - হউক, আমরা সাধারন জনগণ বাঁচতে চাই, দু-মুঠো খেয়ে পড়ে বাঁচতে চাই। রাস্তার পাশে হাঁটতে গিয়ে হটাৎ ছুটে আসা গুলিতে মরতে চাইনা,হরতাল সমর্থকদের লাগিয়ে দেয়া আগুনে পুড়ে মরতে চাইনা, অহেতুক পুলিশের নির্মমতার শিকার হতে চাইনা, চাইনা দুর্বৃত্তদের হাতে জবাই হতে! আরেকটু সোজা বাংলায় বলি? - " ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!! " । :((
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×