জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার অনুপ্রেরণা সেই ছোটবেলা থেকে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি। তাঁর প্রতি আমার শ্রদ্ধার কোন সীমা নেই ।তাঁর পুরো রাজনৈতিক জীবন প্রতিটি তরুন রাজনিতিকের আদর্শ হওয়া উচিত অবশ্যই। এমনকি যারা বিএনপি করে তাদেরও।কিউবা,চিন,ভেনেজুয়েলা,ইরান এইসব দেশের অর্থনৈতিক,সামরিক আর সামাজিক ও রাষ্ট্রনৈতিক দিক নিয়ে আমরা প্রায়ই নানা ভালো ভালো কথা বলে থাকি।একবারও কি চিন্তা করি তাদের শাসনব্যাবস্থা কিরূপ? মানবাধিকার পরিস্থিতি? কিন্তু তারা কিন্তু মাথা উচু করে পৃথিবীর বুকে দাড়িয়ে আছে। তাঁবেদার রাষ্ট্র হিসেবে কেউ তাদের আঙ্গুল তুলতে পারবেনা। এর কারন তাদের শাসকদের জাতীয়তাবোধ- যার ফলশ্রুতিতে জনগনের মাঝেও জাগ্রত হয়েছে দেশপ্রেম ও জাতীয়তাবোধ । এতসব কথা অবতারনা করার কারন- অনেকেই বাকশালের কথা শুনতেই আঁতকে উঠেন। কিন্তু বঙ্গবন্ধু কেন এমনটা চিন্তা করেছিলেন? নিজের কাছে প্রশ্ন করেছেন কখনও? তাঁর আঙ্গুলিহেলনে বাংলাদেশ তখন চলত, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য তাঁর এমন কিছু করার দরকার পড়ার কথা না। তাহলে কেন??? ঐযে দেশগুলর কথা উল্লেখ করলাম তাদের শাসনব্যাবস্থার কথাটা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন।বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে জানা যায় গনচিনের প্রতি তাঁর মুগ্ধতার কথা- কিভাবে পাকিস্তানের প্রায় সমসাময়িক সময়েই তারা স্বাধীন হয়েও মাত্র এক দশকে তারা অর্থনৈতিক,সামরিক ও জনগনের দেশাত্মবোধের দিক থেকে এগিয়ে গিয়েছিল যোজন যোজন দূর?- বঙ্গবন্ধু তাঁর প্রথম চিন সফরের সময় দেখেছেন মুগ্ধ হয়ে আর ভেবেছেন। কম্যুনিজম নয় কিন্তু পরিবর্তিত কোন উপায়ে দেশকে যুদ্ধপরবর্তী দুর্দশা থেকে টেনে তুলতে হবে- জনগনের মধ্যে দেশ গড়ার এক অভূতপূর্ব উদ্দীপনা জাগিয়ে তুলতে হবে, দেশের পুনর্গঠন ও উন্নয়নে সমগ্র দেশবাসিকে একসাথে নিয়ে কাজ করতে হবে। বাকশাল কোন দমননীতি কিংবা ক্ষমতা আঁকড়ে রাখার পরিকল্পনা ছিলনা, ছিল মুক্তিযুদ্ধের ও মুক্তিযুদ্ধের পরবর্তী শোকাহত বাংলাদেশী জাতির ঘুরে দাড়িয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার পূর্বপ্রস্তুতির পরিকল্পনা।দুঃখজনকভাবে বঙ্গবন্ধুর সেই সুযোগ আর হয়নি, আর হলেও বাকশাল বাস্তবায়নে সফলতা আসতে যথেষ্টই বাধা ছিল সেইসময় বঙ্গবন্ধুর আশে পাশে ও প্রশাসনে থাকা কিছু বিষাক্ত সাপ। যারা বঙ্গবন্ধুর অজান্তে তাঁর নামকে পুঁজি করে মেতে উঠেছিল বাংলাদেশকে ধ্বংসের কুচক্রান্তে।আমি কারো নাম উল্লেখ করছিনা কারন তাদের চেনা কঠিন কিছু নয়। যে কেউ একটু পড়াশুনা করলেই জানতে পারবে সেইসব কালসাপদের কথা। দুঃখজনক হলেও সত্যি যে ৭১ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর আশে পাশে কাছে কোন বন্ধু- সত্যিকার অনুসারি ছিলেন না, বঙ্গবন্ধুর ব্যর্থতা যদি কিছু থেকে থাকে তবে এই সময়ে তাঁর বন্ধু ও শত্রু-সুবিধাবাদি চিনতে পারার ব্যর্থতা।আর আসলে দেশের মানুষের প্রতি তাঁর মায়া-মমতা-দরদ ছিল অসীম। তাই অনেককে হাতে-নাতে ধরেও তিনি পরে মাফ করে দিয়েছেন।আমার এই লেখা অনেকের গাত্রদাহের কারন হতে পারে, তাতে আমার কিছুই আসে যায় না। যা আমি সত্য বলে মনে করি তা স্পষ্ট করেই বলি ও বলতে চাই। - জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
আলোচিত ব্লগ
বেজন্মা

হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন
ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন
খালাশ

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।
লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।