আবারও ছাত্রলীগের তান্ডব! বরিশালে ব্রজমোহন কলেজেন নতুন অধ্যক্ষকে পেটাল ছাত্রলীগ !
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন শংকর চন্দ্র দত্ত। গতকাল মঙ্গলবার কলেজের অস্থায়ী ছাত্র কর্মপরিষদ ও ছাত্রলীগের নেতারা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
কলেজের আগের অধ্যক্ষ ননীগোপাল দাসের বদলি ঠেকাতে ছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বে ১৩ দিন ধরে আন্দোলন চলছে। গতকাল এই দুজনের নেতৃত্বেই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। মঈন ও নাহিদ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শংকর চন্দ্র দত্ত নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিতে কলেজে আসছেন—এমন খবর পেয়ে মঈন ও নাহিদ কলেজ থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান নেন। দুপুর পৌনে ১২টার দিকে ওই পথ দিয়ে শংকর চন্দ্র কলেজের দিকে যাওয়ার সময় তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি পাশের একটি পেট্রলপাম্পে আশ্রয় নেন। সেখানে গিয়ে মঈন তাঁর সঙ্গে বাগিবতণ্ডা শুরু করেন এবং তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে মঈন ও নাহিদের সঙ্গে থাকা ২০ থেকে ২৫ জন বহিরাগত ক্যাডার শংকর চন্দ্রকে কিল-ঘুষি মারতে থাকে। এতে তিনি আহত হন। পরে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন।
বর্তমানে শাহাবাগে রাজাকারের ফাঁসির জন এবং জামানাতের রাজনীতি বন্ধের জন্য আন্দোলন চলছে ,ওখানে ছাত্রলীগ ও ছাত্রদল এর মতো তথাকথিত ছা্ত্ররাজনীতি বন্ধের জন্য আন্দোলন হতে পারে না ?সুত্র: আংশিক প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন