গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে জামায়াত-শিবিরের সাথে সংঘর্ষের সময় বেশ কয়েকজন ব্যক্তিকে সাদা পোশাকে গুলি ছুড়তে দেখা গেছে। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। এমনকি এ বিষয়ে তারা মন্তব্যও করতে রাজি হননি।
পুলিশের ছত্রছায়ায় সাদা পোশাকে সশস্ত্র উপস্থিতি এবং জামায়াত-শিবির কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের সাথে সাদা পোশাকে অস্ত্রধারীদের উপস্থিতির কারণে দেশে-বিদেশে পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। এ ধরনের ঘটনা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এর ফলে জাতিসংঘে বাংলাদেশ পুলিশের যে সুনাম রয়েছে তা প্রশ্নবিদ্ধ করবে। এ ধরনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া খুবই জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পুলিশকে সকল পরিস্থিতিতেই দায়িত্ব পালন করতে হয়। উপরের নির্দেশের বাইরে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা আইনের সঠিক প্রয়োগ করতে চাইলে অনেক সময়েই সমস্যায় পড়তে হয়। এ জন্য সরকার সমর্থক কোন রাজনৈতিক দলের নেতা-কর্মী আন্দোলনের সময় অস্ত্র হাতে পুলিশের সাথে মাঠে নামলেও পুলিশের কিছুই করার থাকে না। এ থেকে পরিত্রাণ না পেলে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণœ হবে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।
পুলিশের সাবেক আইজি আব্দুল কাইয়ুম বলেন, আইনশৃংখলা রক্ষায় পুলিশের গুলি ছোড়ার জন্য অস্ত্র দেয়া হয়েছে। অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণও দেয়া হয়। পুলিশ যখন কোন অপারেশনে যোগদান করে তখন তার পোশাক থাকে। পুলিশের ছত্রছায়ায় সাদা পোশাকে কেউ যদি গুলি ছুড়ে এটা তদন্ত করা প্রয়োজন। ওই ব্যক্তি যদি পুলিশের লোক না হয় তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষের আস্থা এখনও পুলিশের উপর রয়েছে। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ বড় ধরনের সুনাম নিয়ে কাজ করছে। এটা দেশের জন্য গর্বের বিষয়। অপরাধীদের গ্রেফতার কিংবা অপরাধ নিয়ন্ত্রণে কাউকে সাথে নিয়ে পুলিশকে মাঠে নামতে হবে এমন সময় এখনও আসেনি। পুলিশ বাহিনীর উপর মানুষের আস্থা বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে যে সুনাম রয়েছে তা ধরে রাখতে হলে পেশাদার মনোভাব নিয়ে কাজ করার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
সুত্র: ইনকিলাব
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




