
আমাদের মানুষের অনেক জিনিস নিয়ে অনেক কুসংস্কার ভুল ধারণা আছে। সংখ্যা ও বাদ পড়েনি কুসংস্কারের হাত থেকে। যেমন, বাংলাদেশ-ভারতে ৪২০-র কথায় ধরি। ৪২০সংখ্যাটাকে আমরা গালি বানিয়ে ফেলেছি রীতিমত। ৪২০ নিয়ে ও একটি পোস্ট দিয়েছিলাম।এখানে ক্লিক করে পোস্টটি থেকে ঘুরে আসতে পারেন। যাই হোক কুসংস্কারের ক্ষেত্রে ধরলে ১৩কে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি চলে তার ধারে কাছেও নেই অন্য কোন সংখ্যা। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত, ১৩তম ধাপটি জীবনের শেষ ধাপের একটি চক্র। তাদের বিশ্বাস- চক্রের ১২টি ধাপ জীবিত অবস্থায় সম্পন্ন হয়। সুতরাং ১৩ নম্বর ধাপ মৃত্যুকেই নির্দেশ করে। তাই ১৩-কে তারা মৃত্যু ও ধ্বংসের প্রতীক মনে করত। এভাবেই ১৩ সংখ্যাটির সাথে আনলাকি বা অশুভ কথাটির ইতিহাসের গোড়াপত্তন হয়েছিল মিশরে।





এমনেই মানুষ ভয়ে বাচে না, তার উপর মড়ার উপর খড়ার ঘা হিসেবে আরো বেশ কিছু কাকতাল এসে হাজির হল ১৩কে অপয়া প্রমাণিত করার জন্য। যেমন, অ্যাপেলো ১৩, সবাই জানে এটা সম্পর্কে। মুভিও বানানো হয়েছে এটার কাহিনী নিয়ে। কিন্তু এতগুলোর মধ্যে স্রেফ এটাকেই ব্যার্থ হতে হল?!?!? চাঁদে যাওয়ার এই Apollo 13 Mission টি সফল হয়নি অক্সিজেন টেঙ্কের একটি বিস্ফরণ (oxygen tank explosion) জনিত দূর্ঘটনার জন্য। চাঁদে মানুষ যাওয়ার একমাত্র ব্যর্থ Mission এই Apollo 13।

উরুগুয়ের এয়ার ফোর্স ফ্লাইট ৫৭১ বিমানটিতে আন্দিজ পর্বতে ধাক্কা লেগে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। একই দিনে সোভিয়েত এরোফ্লেট রানওয়ে থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটি লেকের ধারে বিস্ফোরণ ঘটে। ১৭৪ জনের মৃত্যু হয় ঐ ঘটনায়। সেইদিন ছিল ১৩ তারিখ। তখন থেকে মানুষ বিশ্বাস, এই ১৩ নম্বরই ছিল অঘটনের যত মূল।

মারহাবা! মারহাবা! আর কি লাগে?!?!? এত এত কাকতালের পর মনে ভয় ডুকলে দোষের কিছু না। যার ফলাফল নিচের উদাহারণগুলো-


কানাডার ওন্টারিওতে ১৩নং মহাসড়ক বলে কিছু নেই বা ছিলও না। জাপানে ১৩নম্বর লিফট নেই, ১২তালার পরের তালাটি আপনি ১৪পাবেন। ১৩ নাম্বার দোকান, বাসা কিছুই খুজে পাবেন না। ফর্মুলা ওয়ানে ১৩নাম্বারে কোন গাড়ি থাকেনা।

এতক্ষণ ১৩-র কুকীর্তির কথা বললাম। বেচারা মাইন্ড করে বসলে আবার সমস্যা। শালার কিছু Brain Teaser বলে দেখি পটাইতে পারি কিনা।
এই Palimdromic Pattern টা দেখুন-
১৩*৬২=২৬*৩১
১৩*৯৩=৩৯*৩১
১৩হল দুই অংকবিশিষ্ট প্রথম ফিবোনাচ্চি সংখ্যা। ১৩ হল প্রথম দুটি মৌলিক সংখ্যা ২,৩ -র বর্গের যোগফল। 2nd Primitive Pythagorean Triple(৫,১২,১৩) -র অতিভুজের মান ১৩। আবার এর প্রতিটি সংখ্যার আগে ১যোগ কর দিলেই 13th PPT(১৫,১১২,১১৩) পাওয়া যায়। ১৩-র সাথে এর অংকগুলোর গুণফল যোগ করলে বর্গসংখ্যা পাওয়া যায় আবার যোগফল বিয়োগ করলেও বর্গসংখ্যা পাওয়া যায়।
১৩+(১.৩)=৪^২
১৩-(১+৩)=৩^২
এটা খুবই দূস্প্রাপ্য ব্যাপার। চেষ্টা করে দেখতে পারেন।
আবার যেসব অংকগুলোর যোগফল একটি বর্গসংখ্যা তার মাঝে প্রথম Non-Trivial সংখ্যাটি হল ১৩। দুটি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল এবং দুটি ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফল আকারে লেখা যায় এমন ২য় সংখ্যাটি হচ্ছে ১৩।
২^২+৩^২=৭^২+৬^২=১৩
১৩ হচ্ছে একমাত্র পূর্ণ সংখ্যা যা এবং যার চতুর্ঘাত উভয়ই দুটি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল।
১৩^৪=১২০^২+১২১^২
১৩^২কে ৭থেকে ১৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আকারে লিখা যায়। আবার ১-১৩ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল ১-৬ পর্যন্ত সংখ্যার বর্গের যোগফলের সমান।
১৩^২=৭+৮+৯+...+১৮+১৯
১+২+৩+...+১১+১২+১৩=১^২+২^২+...+৫^২+৬^২
১৩^২ কে ১৩থেকে ক্রমিক সাতটি মৌলিক সংখ্যার যোগফল আকারে লেখা যায়।
১৩+১৭+১৯+২৩+২৯+৩১+৩৭=১৩^২=১৬৯
এটা হল তিন অংকের প্রথম বর্গসংখ্যা যারর অংকগুলো ছোট থেকে বড় সাজানো আছে। এরকম স্রেফ আর দুটি আছে তিন অংকের-২৫৬,২৮৯।
এবার প্যাটার্ন দেখি কিছু। ১৩-র বিপরীত পৌনপুনিকদশমিক সংখ্যা ১/১৩=০.০৭৬৯২৩০৭৬৩২০.....
৭৬৯২৩০-র সাথে ১৩-র মেলবন্ধণে তেরী হয় অদ্ভুদ এক প্যাটার্ন।
৭৬৯২৩*১৩=০৯৯৯৯৯৯
৭৬৯২৩*২৬=১৯৯৯৯৯৮
৭৬৯২৩*৩৯=২৯৯৯৯৯৭
৭৬৯২৩*৫২=৩৯৯৯৯৯৬
৭৬৯২৩*৬৫=৪৯৯৯৯৯৫
৭৬৯২৩*৭৮=৫৯৯৯৯৯৪
৭৬৯২৩*৯১=৬৯৯৯৯৯৩
৭৬৯২৩*১০৪=৭৯৯৯৯৯২
৭৬৯২৩*১১৭=৮৯৯৯৯৯১
৭৬৯২৩*১৩৯=৯৯৯৯৯৯
গুণফলের দুপাশের অংকগুলো দেখুন। কিছু পরিলক্ষিত হয়???

এত কিছু দেখেই মনে হয় ইতালি আর তিব্বত ১৩কে সৌভাগ্যের সংখ্যা হিসেবে বেছে নিয়েছে। ইতালির কাম্পানিয়ায় কারো সৌভাগ্য কামনায় বলা হয় ট্রেডেসি, যার অর্থ ১৩। থাইল্যান্ডে এপ্রিলের ১৩তারিখ বছরের নতুন দিন হিসেবে পালন করা হয়, যার নাম সংক্রান্দিন।

যুক্তরাস্ট্র গঠিত হয়েছিল ১৩টি রাজ্য নিয়ে। তাই যুক্তরাস্ট্রের প্রথম পতাকায় ছিল ১৩টি তারা। রাজ্য বাড়ার সাথে সাথে তারার সংখ্যা ও বেড়েছে। আমার জানামতে এখন রাজ্য ও তারার সংখ্যা ৫০টি। যুক্তরাস্ট্রের জাতীয় পতাকায় লাল-সাদা ডোরা ১৩টি। যুক্তরাস্ট্রের রাস্ট্রীয় সিলমোহরে ঈগলের এক পায়ে ১৩টি জলপাই, সাথে ১৩টি পাতা, অন্য হাতে ১৩টি তীর এবং মাথার উপরে ১৩টি তারা।

তথ্যসুত্র:
১) Click This Link
২) Click This Link
৩) Click This Link
৪) Click This Link
৫) Click This Link
৬) পাই-জিরো টু ইনফিনিটি
৭) গণিতের পাটশালা(পোর্টাল)
৮) উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



