somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উফফফফফ!!! আর পারিনা!!!X(

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সবচেয়ে অসহ্য লাগে মানুষের বাড়িতে দাওয়াত থাকলে। আর সেখানে যদি আমার কিছু করার না থাকে তাহলে তো বিরক্তির সীমা থাকে না। আমার তখন কেঁদে দিতে ইচ্ছা করে।

ঈদের সময় খুলনায় গেলে এই দাওয়াতের যন্ত্রণায় বাড়ি ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছা করে। মাঝে মাঝে তো পালিয়েও যাই। দেখা যায়... ঈদের পরে একদিন আমাদের বাড়িতে সবার দাওয়াত থাকে। তারপর একদিন বড় মামার বাসায়। একদিন মেজ চাচাজির বাসায়। একদিন আমার বড় বোনের শ্বশুড় বাড়ি। একদিন আমার এক কাজিনের বাসায়। গত বছর আবার নতুন বিয়ে হওয়া এক কাজিন এবং বোনের ননদের বাড়িতেও যেতে হয়েছে। আমি যেতে চাইনা বলে প্রতিবার আমাকে আব্বুর কাছে ঝাড়ি খেতে হয় :(

আমাদের বাড়িতে যেদিন হয় সেদিন আমার ভালোই লাগে। সবার সাথে দেখা সাক্ষাত হয়। কিন্তু কারো বাড়িতে যেতে আমার ভালো লাগে না।

ঢাকায় থাকলে আবার মেজ মামী কিছুদিন পরপর দাওয়াত করে। সেটা সাধারনত শুক্রবারে হয়। আমার বোন তখন কাঁদোকাঁদো হয়ে যায়।

আজকাল মানুষের কি হয়েছে জানিনা। কোনো একটা উপলক্ষ্য পেলেই হলো!! সেটাকে খাওয়া দাওয়া দাওয়াত পর্যায়ে নিয়ে যাবে। পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শবেবরাত, ইফতারি, এটা সেটা ... কোনো একটা উপলক্ষ্য পেলেই হলো মানুষের!! হয়তো জামা কাপড় কিনবে নয়ত খাবে। কোনো কোনোটাই আবার দুইটাই করবেX(

যেমন পহেলা বৈশাখে জামা কাপড় এবং খাওয়া দাওয়া দুইটাই করে মানুষ। আমি জীবনেও পহেলা বৈশাখ উপলক্ষ্যে কাপড় কিনিনি। কিন্তু এইবার আমিও এই আদিখ্যেতা করেছি অতিষ্ট হয়ে। তবে সেটা আমার বোনকে চিপ দিতে। সব জায়গায় আমাকে টানা হ্যাচড়া করা তার অভ্যাসে পরিণত হয়েছে।

আগামীকাল এক জায়গায় ইফতারির দাওয়াত। হিসাবে কাল আমার একটা পরীক্ষা ছিল। কিন্তু হরতাল উপলক্ষ্যে সেটা ক্যানসেল হয়েছে। প্রথমে পরীক্ষা ক্যানসেল এটা শুনে তিনটা লাফ দিলেও দাওয়াতের কথা শুনে চুপসে গেলাম। এমনই খারাপ অবস্থা দাওয়াতটা আবার আমাদের বিল্ডিং-এ!! হরতাল ছাড়া যদি এমনি দিন হতো, তবে আমি পালিয়ে যেতাম। আবার এই বাসায় আমি আগেও কখনো যাইনি। আগেও দুইবার এই সেই টাইপ দাওয়াত ছিল এবং আমি এই সেই বলে যাইনি। আমি আমার বোনকে বলতে গেলাম, সে আমাকে একটা বড় ধমক দিয়ে বসায় দিলো :(
আমি জানি দিনদিন আমি অসামাজিক হচ্ছি। কিন্তু কি করবো আমি যে একজন একঘেয়ে মানুষ। এতো লোকজন তো ভালো লাগে না আমার। আজকাল আরো অসহ্য লাগে জীবনটা!! উফফফফফফফফফফফফফফফ X(
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×