somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাতুকুতু ও নাম বানানোর খেলা:|

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক কাজিন আছে, যার সাথে ছোটবেলায় আমার মতের অমিল হলে বা আমি তার কোনো কথা না শুনলে আমাকে কাতুকুতু দিতো। আমার খুবই অসহ্য লাগতো। মাঝেমাঝে কেঁদেও ফেলতাম সেই যন্ত্রণা সইতে না পেরে। আমি ছোটবেলায় অনেক রাগী ছিলাম। প্রায় গাল ফুলিয়ে বসে থাকতাম।
ঐ কাজিন আমার উপর এই অত্যাচার করে খুবই মজা পেত। হয়তো বললো, ঐ চানা এইটা কর!
আমি হয়তো বলতাম, পারবো না!!
তখন সে বলতো, পারবি না মানে? তোকে কি ওষুধ (কাতুকুতু) দিতে হবে?
আমি তখন সেটার ভয়ে কাজটা করতে বসে যেতাম।
তার কাতুকুতুর যন্ত্রণায় আমি বহুতবার কেঁদে কেঁদে গাল ফুলিয়ে বসে থেকেছি। আমাকে সে অবস্থায় বসে থাকতে দেখে সবাই জিজ্ঞেস করতো, কি হয়েছে?
তখন আমি চিৎকার দিয়ে হাত পা ছুঁড়ে বলতাম, আমাকে কাতুকুতু দেওয়া হয়েছে!!
সবাই হাসতো। কেউই ব্যাপারটা পাত্তা দিতো না। এজন্য সেই আমলে এটা নিয়ে আমার মনে অনেক দু:খ ছিল।

একদিন আমি নানীবাড়ির ছাদে বসে পুতুল খেলছিলাম। আমার পুতুলগুলোর বিশাল সংসার ছিল। ওখানে আমি সাজিয়েছিলাম সব। ঐ সময় আমার ঐ কাজিন আর আমার মেজ বোন গেল নানীবাড়ির ছাদে গল্প করতে গেল। বড়রা যখন আলাপ আলোচনা করবে, তখন সেখানে বসা আমার নিষেধ ছিল। এজন্য তারা আমাকে বললো, চানা এখন তুমি এখান থেকে যাও!
আমি বললাম, আমি তো এখানে আগে এসেছি। তোমরা যাও! আমি কেন যাবো!
তখন আমার কাজিন আমাকে কাতুকুতু দিয়ে নিচতলায় পাঠিয়ে দিলো।

এদিকে বড় বোনেরা কি আলাপ আলোচনা করে সেটা নিয়ে আমার ভীষণ কৌতুহল ছিল। সেই আমলে আমার শুধু মনে হতো, আমি কেন সবার চেয়ে ছোট হলাম আর আমি কবে বড় হবো।
কিছুক্ষণ পর আমি নিচতলায় বসে খেলতে লাগলাম। আমি ঐ সময় একটা খেলা খেলছিলাম, সেটা হলো নাম বানানোর খেলা। খেলাটা হলো এরকম, অমুকের নামের শেষের অক্ষর, অমুকের নামের প্রথম অক্ষর, কিংবা সবার নামের মাঝের অক্ষর এক সাথে বসালে কি কি নাম বানানো যায়:)
নাম বানানোর এই খেলায় আমার মেজ বোনের নামের শেষে ‘লি’ আর কাজিনের নামের শুরুর ‘টু’ দিয়ে নাম বানালাম ‘লিটু’। আপনমনেই ‘লিটু’ করতে লাগলাম ওখানে বসে।

এদিকে কিছুক্ষণ পর মাগরিবের আযান দেওয়ায় সন্ধ্যা হয়ে যাওয়ায় ওরা নিচে নেমে এলো। এসেই দেখলো আমি নিচে বসে ‘লিটু লিটু’ বলছি। কাজিন প্রচন্ড রেগে গিয়ে কাতুকুতু না দিয়ে, আমাকে সরাসরি মারতে গেল। আর রাগ করে বলতে লাগলো, ফাজিল কোথাকার! তুই আড়ি পেতে আমাদের কথা শুনছিলি! তোর বয়স কতটুকু তোর মনে থাকে না!

আচানক এমন অত্যাচারে আমি অভিমান করতে গিয়েও করতে পারলাম না। বুঝতে পারলাম ওদের আলোচনার বিষয়বস্তু হলো ‘লিটু’ নামের একজন। এটা ভেবেই আমি আনন্দিত হয়ে দূরে সরে কয়েকবার ‘লিটু লিটু’ করে বাড়ির দিকে দৌড় মারলাম।

ওরাও এসে পড়লো। আর ওরা ঠিক করলো আমার নামে নালিশ দিবে। তখন ছিল ঈদের সময়। বাড়ি ভর্তি ছিল লোকজন। অনেক বড় বড় তিন কাজিন-ও ছিল খুলনায়। বড় বড় ঐ তিন কাজিনের সাথে আবার আমার ভীষণ খাতির ছিল। ওরা খুলনায় আসলে আমি অধিকাংশ সময় মামার বাড়িতে ওদের সাথেই থাকতাম। আমি ওদের কাছে গিয়ে বললাম কিভাবে আমি ‘লিটু’ নামটা বানিয়েছি আর সেটা শুনে ওরা রেগে যাচ্ছে।

এদিকে বারবার আমি ঐ কাজিনকে দেখে ‘লিটু লিটু’ বলে দৌড় মারি। আর সে আমাকে ধরে ধরে মারতে যায়। একটা সময় সে আমাকে ধরেও ফেলে। তারপর আমাকে নানীর কাছে নিয়ে যাওয়া হয়। নানী অনেক বকাঝকা করে আমাকে।

বড় এক কাজিন আবার ওর দিকে খুবই সন্দেহজনক দৃষ্টি দিয়ে বলে বসলো, ‘লিটু’ বলছে... তাতে কি এমন হয়েছে? তুমি কেন ওর সাথে এমন করছো! বলো তো!
ও বললো, ও আড়ি পেতে আমাদের কথা শুনছিল!

আমি বললাম, আমি মোটেও আড়ি পাতিনি। আমি নিচতলায় বসেই খেলছিলাম।
তারপর আমি বর্ণনা করলাম নাম বানানোর খেলা। কিন্তু সে কোনোভাবেই মানতে নারাজ। আমাকে আমার আম্মুর কাছে ধরে নিয়ে গেল বকা খাওয়াতে। এটা করে সে বড় বড় কাজিনদের মনে সন্দেহ বাড়িয়ে দিলো। তারপর বড়রা তাকে ধরে মিটিং-এ বসলো। সেখান থেকে জানা গেল ‘রিটু’ নামের এক ছেলে তাকে প্রেমের প্রোপোজাল দিয়েছে। আর সে তার ব্যাপারে পজেটিভ কিছু ভাবছে। এটাই সে আমার বোনকে বলতে গিয়েও বলতে পারেনি। শুধু রিটুর বণর্না দিয়েছিল। আর আমি আড়ি পেতে ওদের কথা শুনে ঐটাই বলছিলাম।

কিন্তু আমি মোটেও আড়ি পাতিনি। যাই হোক, তারপর কাজিন এমন চাটকানা খেলো যে জীবনে প্রেম-ভালোবাসাই ভুলে গেল। পরবর্তীতে সে প্রেম-ভালবাসার কথা শুনলেই ছ্যাঁত ছ্যাঁত করে উঠতো। আমার ওকে দেখে শুধু মনে হতো, আমাকে সেদিন কাতুকুতু দেওয়ার ফলেই আজ ও এমন!! তবে ঐ ঘটনার পর আমাকে তার কাতুকুতু দেওয়া কিন্তু মোটেও কমে যায়নি। সুযোগ পেলেই কাতুকুতু দিতো। আর আমিও মাঝেমাঝে ‘লিটু লিটু’ বলে দিতাম দৌড়।
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×