মনোমালিন্য অথবা ঝগড়াঝাটি
মুখে মুখে কতই কথা কাটাকাটি...
কখনো সরে যায় পায়ের তলার মাটি
অন্তরে রক্ত ঝরে; আঘাতে কথার লাঠি;
আগুন লাগায়ে অট্টহাসে নিয়তির কাঠি।
অশান্ত অন্তর; কুট কুট মাথা কাটে কীট
মাথা ভেঙ্গে করে খান খান যন্ত্রণার ইট,
শক্তিহীন দেহ, অবসন্ন মন; বাড়ে হার্টবীট
কর্মের শক্তি হারায় যে দেহের প্রতিটি গিঁট;
হতাশায় এলোমেলো জীবন; মাথায় ছিট।
সুখ দুখ সবে যে বলে মুদ্রার এপিট ওপিট।
কষ্টগুলো খেলে মনের প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে
ঝরে রক্ত মনে, অবেলায় চুয়ে চুয়ে,
সময় কালের চাকায় খসে ক্ষয়ে ক্ষয়ে
পাথর মন, পাথর হয় দেহ সয়ে সয়ে
অশ্রু ধারা বয় দু'নয়নে রয়ে রয়ে
বাঁধ ভাঙ্গে যদি! সময় কাটে ভয়ে ভয়ে;
কষ্টের নদী সুখ নিয়ে যায় যে ধুয়ে ধুয়ে।
জীবন যেন নাটক; কথা কল্প
দু:খ বেশী; সুখ যে কেনো স্বল্প!
জীবনের একেকটি দিন যেনো একেকটি গল্প
মন গড়েছেন বিধাতা; নিখুঁত হাতের নিঁখুত শিল্প;
চাবি ঘুরিয়ে দিয়েছেন ছেড়ে প্রভু, করে সংকল্প,
দোষে গুণে সমৃদ্ধ মানুষ; চলে নিয়ে নিজস্ব জল্প...
ভাললাগার মুহুর্তগুলোই কেন যে হয় এত অল্প?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



