১)
এদিক সেদিক বিচরণ করো; দেখে নেই এক ঝলক
মুখে কথা না হলেও চোখে কথা হয়ে যায় এক পলক।
২)
চোখে কেন একবার চোখ তোমার রাখনা
চোখে আছে সাত সাগর, চোখ রেখে দেখনা।
৩)
চোখে পুকুর চোখে নদী চোখে সমুদ্র
চোখে ভাসো ডিঙি নিয়ে...
মনের চোখটা তোমার কেন এত ক্ষুদ্র।
৪)
চোখে হারাই, মনে তোমায় হারাই না
মনে আছ খুঁজতে তাই পা বাড়াই না।
৫)
জল ঝরে এক নয়নে,
হয়ে গেলযে এক যুগ
তোমার লাগি কান্দি না,
এটা আমার চক্ষু রোগ।

৬)
চোখ দিয়ে দেখে ভাবি তোমায় তুমি অনন্য
মন তোমার জানতে গিয়ে দেখি খাঁখাঁ অরণ্য
মনের চোখ দিয়ে দেখ; আমি নই নগন্য।
৭)
যখন তখন কান্দায় আমায় চোখে পড়ে পোকা
অঝর ধারায় জল দেখে ভাবো বুঝি বোকা!
পোকায় কান্দায় বলে তোমায় দিয়ে দেই ধোকা।
৮)
চোখ দিয়ে দেখায় প্রভু
সুন্দর এই ধরা
লাল দেখি নীল দেখি;
স্বপ্ন দুচোখ ভরা।
৯)
কপালে এঁকে দেই যখন ইয়া বড় নীল টিপ;
চোখ তোমার সরে না, বুক করে ঢিপ ঢিপ;
বল তুমি, শুন মেয়ে, টিপ নয়, জ্বলছে যেন নীল দীপ;
নীল আলোয় আমায় দেখ; চুলে সেঁটে দাও নীল ক্লিপ।
১০)
তোমার চোখ আমার চোখ; চোখে চোখে বেশ কম
সব কিছুতেই সুন্দর দেখি; তুমি বল সবই ভ্রম
দেখ দেখ সুন্দর ঘাসফড়িঙ; তুমি বল হুম হুম...
বার বার ডাকলে তোমায়, চোখে ফুটাও এটম বোম।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




