মন কথনিকা—২৪
হতে পারি না কেনো আজো তোমার নীলাঞ্জনা
হর হামেশাই সইতে হয় তাই বুঝি অঢেল গঞ্জনা
ভালবাসার ভ বুঝো না, তোমার কেমন এ মন
চাঁদ তুমি মাটি আমি দু’ভুবনে বাস করি দুজন।
মন কথনিকা—২৫
কি ব্যাপার! মোডটা দেখি আজ তোমার বেশ রোমান্টিক
গুনগুনিয়ে গাইছ গান কিগো মতিগতি আছে কি ঠিক
চলনা তবে ঘুরতে যাই গো দুর দুরান্তের ঐ সবুজ বনে
ঘুরব খাব নাচব গাইব সবই করব আজ যা চাইবে মনে।

মন কথনিকা—২৬
শরতের মিষ্টি বাতাস মিষ্টি রোদ মনে বাজে সরোদ
সাদা মেঘ কাশের বন নেইযে কারো সাথে বিরোধ
সবুজে দুল খায় বাতাস, রোদে ঝরে পড়ে না ক্রোধ
শিউলির ঘ্রাণে মাতাল, প্রকৃতি হয় সত্যিই অবোধ।
(Saturday, 27 September 2014 at 19:02 )
মন কথনিকা—২৭
ব্যস্ত দিনের সমাপ্তিতে পেলাম ছুটির রেশ
বন্ধু তুমি চলে এসো সময় কাটাবো বেশ
বিকেলের মিষ্টি হাওয়ায় উড়াবো এলোকেশ
ফিরবো নীড়ে, বেলা যখন হয়ে যাবে শেষ।
(11-09-14)
মন কথনিকা—২৮
এই তুমি কি শুনবে গো আজ আমার কিছু কথা
ভাললাগা মন্দলাগা কিবা লুকানো মনের ব্যথা
শরতের বিকেলে যাবে দুরের ঐ কাশফুল বনে?
বসব ঘাসে হাত ধরে; সাদা মেঘ উড়বে গগনে।
(08-09-14)


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



