হারালে স্মৃতির অন্তরালে.......
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্মৃতিগুলো হয়ে গেলো
হঠাৎ করে এলোমেলো
ভোঁতা মনের অলিগলি
মলিন হলো পড়ে ধুলি।
স্মৃতি সকল বেড়াই হাতড়ে
কূল পাচ্ছিনা ডুবে সাঁতরে
স্মৃতির আঁধার মনিকোঠায়
রক্ত পড়ছে ফোঁটায় ফোঁটায়।
যারা ছিলো কাছের মানুষ
উড়াই নিয়ে ভুলের ফানুস
নাম উঠেছে ভুলের খাতায়
ভুলের স্মৃতি পাতায় পাতায়।
দু'চোখ আমার বন্ধ করে
স্মৃতিগুলো আনার তরে
স্মৃতি ফিরুক সে চেষ্টাতে
মরছি হায়! অথৈ তেষ্টাতে!
ঘুরে ফিরে যাচ্ছি আগে
মনে করতে কষ্ট লাগে
সকল বুঝি অতীত হলো
কি যে করি তুমিই বলো!!
কতো কথার লেনাদেনা
তবু কেনো হয়নি চেনা!
মনের কোথায় ছিলে তুমি!
উধাও কেনো তুলে ঊর্মি??
কাব্য হয়ে ঝরছ মনে
স্মৃতির সুরের আলোড়নে
কে তুমি?হঠাৎ হারালে
খুঁজি স্মৃতির অন্তরালে।
কূল কিনারা পেলাম না যে
ব্যথা বুকের ভাঁজে ভাঁজে
বলে দিয়ো তুমিই তবে
দেখা হলো মোদের কবে?
ভাবতে ভাবতে পড়লে শুয়ে
স্মৃতির পাতায় পড়ো নুয়ে
দেখা দিয়ো স্বপ্ন হয়ে
আলো জ্বেলো মনালয়ে।
আসুক ফিরে ভোঁতা স্মৃতি
স্বপ্নের তখন হবে ইতি
মনের সাথে মনের প্রীতি
সুখ হও বা হও দু:খগীতি।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুনবিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন