আমি তোদের মা বলছি.......
০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভ সকাল
©কাজী ফাতেমা ছবি

তোদের মুখে হাসি দেখলে
যাই ভেসে যাই সুখের ভেলায়
তোদের নিয়ে মেতে থাকি
সুখে দু:খে তৃপ্তির খেলায়।
নীড়ে যখন ফিরি আমি
ঝাপটে ধরিস মা মা বলে
অবুঝ পাগল মনটি তখন
সুখে পড়ে গলে গলে।
চোখে মুখে খুশির ছোঁয়া
জোয়ার হয়ে উছলে পড়ে
ইচ্ছে আমার সঁপে দিতে
সব আনন্দ তোদের তরে।
ঝাপাঝাপি ঘরটি জুড়ে
রাতদুপুর কি সন্ধ্যা সাঁঝে
হাসি-খুশির সুরে সুরে
মনে সুখের বাজনা বাজে।
পিছন থেকে জড়িয়ে থাকিস
মায়ের গলায় ঝুলে থাকিস
মনে কতো স্বপ্ন আঁকিস
মায়ের কথা মনে রাখিস!
অসুখ হলে বুকে শুয়ে
বলিস তোরা আরাম লাগে
রাজা আম্মা বলে বলে
জড়াস রাগে অনুরাগে!
নারী আমি পূর্ণ হলাম
মা-যে হলাম তোদের আমি
তোদের কতো ভালবাসি
জানেন শুধু অন্তর্যামী!
তোরাই আমার সুখ পৃথিবী
দু:খে কষ্টে আরাম ছোঁয়া
তোরা ছাড়া ভাবতে গেলে
চোখে লাগে গরম ধোঁয়া।
থাকিস তোরা সারাজীবন
মায়ের বুকের মানিক হয়ে
মায়ের দোয়ায় নামিস পথে
উত্তম কাজে বিশ্বজয়ে।
ভাল থাকিস খোকা তোরা
সুন্দর করে জীবন গড়িস
সত্যসুন্দর জীবন গড়ে
পাগলী মায়ের মনটা ভরিস।
দোয়া রইল তোদের প্রতি
ভালো মানুষ হবি তোরা
দেশের দশের সেবা করে
যশখ্যাতি হোক ভূবন জোড়া।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯

নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন