যত আগুন বুকে আমার নিভিয়ে দিয়ো এক ফুঁতে.....
০৯ ই মে, ২০১৬ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেইনা খবর মাগো তোমার
ক্ষমা করো যদি পারো
ব্যস্ত আমি শত কাজে
সুখে জীবন পোয়াবারো।
আদর স্নেহ ভুলে সকল
লুটাই গো প্রাণ নিজের তরে
নিজের মাঝে নিজেই থাকি
সুখে দু:খে নিজের ঘরে।
সংসার বাচ্চা কর্মক্ষেত্র
সব মিলিয়ে ব্যতিব্যস্ত
যন্ত্র মানুষ হলাম মাগো
শত দায়ভার মাথায় ন্যস্ত।
দূরে তুমি বসে বসে
দোয়া করছ সুখে থাকি
তোমার কথা ভুলে যে মা
নিজের জন্যই স্বপ্ন আঁকি।
কেমন করে কাটছে জীবন
জানিনা মা শরীর কেমন
খবর নিবো তোমার আমি
পাচ্ছি নাক সময় তেমন।
কাজে কর্মে বেলা গেলো
ভুলে থাকি মায়ের আদর
রাতের বেলা আপন হয়ে
বিছায় না কেউ স্নেহের চাদর।
না খেয়েও যদি শুয়ে পড়ি
জিগায় না কেউ আদর মুখে
পেটের খিদায় চোখের কোণে
অশ্রু গড়ায় কষ্ট বুকে।
তৃষ্ণা জাগে যখন তখন
জড়িয়ে ধরি তোমায় মা
গুটিসুটি বুকে ঘুমাই
যেমন ঘুমায় ঐ পাখির ছা।
ইচ্ছে করলেই হয়না পাওয়া
তোমার স্পর্শ ভালবাসা
দূরে বসে প্রহর গোনি
মিটবে কবে মনের আশা।
শীঘ্রই আমি আসছি মাগো
তোমার দুটি চরণ ছুঁতে
যত আগুন বুকে আমার
নিভিয়ে দিয়ো এক ফুঁতে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন