আমায় নিয়ে যাবি নাকি সমুদ্দুরে ?
১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
হিরা মানিক চাইনা কিছু
সাগর সেঁচে ঝিনুক দিবি?
ঝিনুক থেকে দুটো মুক্তো
কানে আমার পরায় দিবি?
রঙবেরঙের শামুক ঝিনুক
আঁচল আমার দিবি ভরে?
আমায় নিয়ে হাঁটবি প্রিয়
বালির পথে হাতটি ধরে?
শৈবাল ধরা প্রবাল এনে
দিবি প্রিয় হাতের মুঠোয়?
তোর প্রেমের ঐ সুখের নূড়ি
দেখবি আমার মনে লুঠোয়।
শঙ্খ এনে দিবি আমায়
শুনাবি কি ঢেউয়ের গর্জন
কানে কানে বলবি আমায়
তুই যে আমার প্রিয় সুজন?
পাশটি ঘেঁষে দাঁড়িয়ে তুই
সূর্যের অস্ত দেখাবি কি?
রক্তিম আভার গোধূলীয়ায়
স্বপ্ন মনে আঁকাবি কি?
সমুদ্দুরের নীলের জলে
কাটবি সাঁতার আমায় নিয়ে?
উথাল পাথাল ঢেউয়ে ঢেউয়ে
পড়বে মোদের সুখ উছলিয়ে।
শুন্ না প্রিয় আমায় নিয়ে
সমুদ্দুরে যাবি নাকি?
যাইনি আমি কভু সেথায়
শুন্ প্রিয় আর দিস না ফাঁকি!
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন