
যখন সময় ছিল রোদ্দুরের হাতে তোকে দেয়ার তখন তুই ঘুমের ঘোরে ছিলিস । রোদ্দুর কে চিনতিসই না! তোর পিছন পিছন ছুটে যেত বারবার অদৃশ্যতায়। তুই পিছু ফিরে কভু তাকাতিই না.....শুধু হেঁটে যেতিস অন্য মনের সন্ধানে। ভাবতেই পারিসনি কে কতটুকু ভালবাসায় বিভোর করতে পারে তোকে।
তুই ঠকেছিস তাইনারে! যার কাছে গিয়েছিলিস ছুটে, হোঁছট খেয়ে পড়েছিলিস দুয়ারে তার,,,,,, সে একদিন তোকে দুয়ার হতে না বলা কথায় ফিরিয়ে দিয়েছিল। ভঙ্গুর হৃদয়ে ফিরি এসেছিলিস একা। ঠাঁই মিলেনি তার বুকের মধ্যিখানে!! আহা ভালবাসা বুঝি এমন হয়রে..... তুই যাকে ভালবাসিস সে তোকে বাসেনা ভালো। আর তোকে যে ভালবাসে তুই বাসিসনে তারে ভালো!
কেনো এমন হয় বলতো!! রোদ্দুর তো চেয়েছিল তোর পদতলে একশদুইটি পদ্ম রাখতে। গোলাপী পদ্মের পাঁপড়ি পায়ে দলে তুই হেঁটে গিয়েছিলিস কাঁটায় ঘেরা গোলাপের দুয়ারে। কিরে! অবশেষে মনে কাঁটা বিধল তো! পায়ে বিঁধলে সে কাটা তুলে নেয়া যায় ঔষধে ভাল হয়। মনের কাঁটা তুলবি কি দিয়ে শুনি? শুন, গাধা তোকে অভিশাপ দেইনি তবুও । জানিস কেনো.... কারণ রোদ্দুর তোকে ভালবাসে তাই হাহাহা। আর তুই উল্টো ভুল বুঝছিস রোদ্দুরকে....... বলছিস তোর অভিশাপে আমি জ্বলে পুড়ে মরছি...... ঠিক না ঠিক না।
রোদ্দুর জীবনের আলো হতে পারে অন্ধকার নয়। ভুল বুঝিস নারে পাগল....... যেটুক পাচ্ছিস সেটুক নিয়ে ভাল থাকিস! বুঝছিস। আর রোদ্দুরের কথা মনে হলে দখিনের জানালা খুলে আকাশে দিকে তাকাস ..... কভু ঊষসী বেলায় কভু ভোরে কিংবা দুপুরের মধ্যাকাশে অথবা বিকেলের ছায়াঘেরা গাছের ফাঁকে দেখতে পাবি রোদ্দুর শুধু তোর জন্যই আলো জ্বালিয়ে যাচ্ছে। সে আলোয় তুই নতুন পথের পাবি সন্ধান। এগিয়ে যা গাধা কোথাকার আর পিছু তাকাবার সময় নেই তোর। তুইতো এমনিতেই আলো ছড়াচ্ছিস হাজার আঁধারী পথে। সে পথ ধরেই এগো দেখি........ ভাবিস না মাথার উপর রোদ্দুর ভেসে ভেসে আলো দিবে অভিশাপ নয়। ভাল থাকিস গাধা

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



