ভাল্লাগেনা ভাল্লাগেনা..
০২ রা জুন, ২০১৬ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
ভাল্লাগে না কিছুই আমার
মনের মাঝে হাজার ব্যথা
ইচ্ছে আমার আর করেনা
কারো সাথে বলতে কথা।
চুপষে গেছি বড্ড আমি
হাসতে যে আর ভাল্লাগেনা
বসে থাকি উদাস হয়ে
বালিশে আর গাল লাগেনা।
চোখের কোণায় অশ্রু জমা
ঝরতে চায়না কিসের তরে
মনের ভিতর ঝড়ের তান্ডব
ধুকপুকিয়ে প্রাণটা নড়ে।
বুকের ভিতর কিসের কষ্ট
জানতে যে আর ভাল্লাগেনা
হাঁটতে গেলে দাঁড়িয়ে যাই
শরীরে আর তাললাগেনা।
বেজার মুখে নিরব প্রহর
কাটে যে আমার না হেসেই
দু:খের নদীর উথাল ঢেউয়ে
ক্রমে যেনো যাচ্ছি ভেসেই।
পানসে আমার জীবন হলো
কিছুইতো আর ভাল্লাগেনা
মুখে তিতা মনে তিতা
ঝাল খেলেও ঝাল লাগেনা।
দীর্ঘশ্বাসের ভিতর দিয়ে
জীবন যাচ্ছে এলোমেলো
রাত্রি আসে দিন চলে যায়
সময় ছেড়ে আমায় গেলো।
কি যে করি কোথায় যে যাই
আর যে আমার ভাল্লাগেনা
উড়ছি আমি শূন্যে ভেসে
উড়তে আর পাল লাগেনা।
চিন্তাগুলো মাথার ভিতর
পাকাচ্ছে ঘোর ঘূর্ণিপাকে
ঘুরছি যেন হাওয়ার তোড়ে
পড়ছি এ কোন দুর্বিপাকে
জ্বালায় পুড়ায় কেরে আমায়
ভাল্লাগেনা ভাল্লাগেনা
রোদে পুড়ি বর্ষায় ভিজি
মনের ঘরের চাল লাগেনা।
কষ্টগুলো আমার থাকুক
সুখগুলো সব দেই উড়িয়ে
মুঠোয় পুড়ে সুখের নহর
নিয়ো সবে প্রাণ জুড়িয়ে।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন