
ব্যথা'রা জড়িয়ে থাকে জীবনের আষ্টেপৃষ্টে
কেন এত অবহেলা লুকিয়ে থাকে অদৃষ্টে!
সম্পর্কের জালে বন্দী,জীবনটা আঁস্তাকুড়
চলার পথ আমার অবিস্তির্ণ
খানাখন্দ অন্ধকার ঘোর।
বুকে বাজে অবিরাম চিনচিন বিষবাঁশি
সুখ হলো অবিন্যস্ত দু:খগুলো অবিনাশী
আঘাতে আঘাতে হলো এ জীবন জেরবার
মুহুর্তে হারাতে শূণ্যে মন চায়
লোকালয় ছাড়বার।
সুখের বাজার আজ এতই দুর্মূল্য
ভাবিন কখনো আগে
খুব হিমেও সবার্ঙ্গ পুড়ে ভষ্ম
কটু বচন নিদাঘে।
31 October 2014.
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



