মায়ের আঁচল নাতিশীতোষ্ণ ঝড় বৃষ্টি অথৈ খরায় ....
০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
এমন আদর এমন স্নেহ
কোথায় আছে বলতে পারো
থাকলে মায়ের কাছাকাছি
সুখ কি লাগে বেশী আরো?
নিরাপদের অথৈ আশ্রয়
মুখ লুকালে মায়ের বুকে
শান্তি ছড়ায় জীবনজুড়ে
এতো শান্তি নাই দুল্যোকে।
বুকে নিয়ে তৃপ্তির হাসি
এমন হাসি কোথায় পাবো
মায়ের গন্ধে আঁচল তলে
ইচ্ছে হলে তাই হারাবো!
মায়ের স্পর্শে সুখ শিহরণ
সকল ক্লান্তি যায় মুছে যায়
মনের যতো আবদার আছে
বলতে পারি দাঁড়িয়ে ঠাঁয়।
ধরে থাকলে মায়ের আঁচল
স্পর্শে নাই অশুভ ছায়ার
হাসি কান্না দু:খ সুখে
মা-ই ঢালেন মলম মায়ার।
সবাই শুধু নিতে জানে
দিতে জানে শুধু মা'রা
বিনা স্বার্থে সকল দিতে
মা'রাইতো হোন পাগলপাড়া।
একটু কিছু দিলে মাকে
খুশির ঝলক উপছায় চোখে
মায়ের মুখটি দেখলে তখন
অথৈ শান্তি ভাসে বুকে।
মায়ের মতো এমন আপন
দেখি নাইতো মাটির ধরায়
মা'র আঁচল নাতিশীতোষ্ণ
সুনামী, ঝড়, চৈত্রের খরায়।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন