
সারাদিন রোজা রেখে পরে ইফতারে ভুঁড়িভোজ
হায় হায় একি হল রাখলাম না পেটের খোঁজ!
দিনভর শান্তি দেহ ছিল হালকা আর পাতলা
ইফতারে পেট যেনো হলোরে ইয়া মোটা কাতলা।
এটা খাই সেটা খাই জিভ টানে রসনা খাবার
টপটপ গিলি শুধু ছোলা মুড়ি এক্কেরে সাবাড়
জল পান ডকডক, শরবতে পেট যেনো ঢোল
বসে শেষে দেখি হায় পেট যেনো ফুটবল গোল!
খানা খেয়ে শেষে বিছানায় গড়াগড়ি নাই শান্তি
বেশি খাওয়ার ফলাফল চোখে লাগে ঠিক ভ্রান্তি!
সংযম দূরে থাক আয়োজনে বাদশাহী খানা
জোড়েবলে অপচয়ে পাতে তুলি রিযিকের দানা।
অপচয় চারিদিকে কেনার ধুম মার্কেট মলে
রাত হলে দেখা যায় মলগুলো আলো জ্বলমলে
হাতে হাতে শত ব্যাগ দামী দামী ড্রেস হাসিমুখে
টাকার থলেটি দেয় যেনো জোড়ে ছুঁ মন্তর ফুঁকে।
কত টাকা ওড়ে গেলো শত ব্যবসায়ীর পকেটে
কিছু টাকা যাক তবে চলে তার গিন্নির লকেটে
সংযমের বার্তা পড়ে থাক গরীবের বস্তিতে ঐ
আছে বেশি খাই তাই তাতে শুনি অসুবিধা কই।
আফসোস তব রয় মনের ভিতর ঠাসাঠাসি
পেট দেখে লোকে দেখি করে শুধু হাসাহাসি
পাতলা হওয়া আর হলো নাকো মোর অবশেষে
বেশি খেয়ে সংযমেও জীবনের হাল সর্বনেশে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



