মোবাইলগ্রাফী স্যামসাং এ সেভেন

অঝোর ধারার বৃষ্টির ফোঁটায়
ঈদ এলো যে বাড়ি;
বাদ্যি বাজল গুড়ুম গাড়ুম
বজ্রপাতের বাড়ি!
ভিজল পাড়া ভিজল শহর
ভিজল গরু ছাগল;
মাথায় টুপি ঈদের নামাজ
মানুষ হলো পাগল!
গরু জবাই হলো শেষে
বৃষ্টি নিয়ে মাথায়;
এমন দিনের ঈদের কথা
জমা স্মৃতির পাতায়!
বৃষ্টির ফোঁটায় মাঠের পরে
ভরল জলে অথৈ;
কেউ নাচল না আনন্দেতে
তা তাধিন তা তাথৈ!
রাস্তাঘাটে কাঁদামাখা
জলের রঙে রক্ত;
বৃষ্টির সাথে ঈদের খুশি
যেনো কালো নক্ত!
ভেজা মাটি রাস্তাঘাটে
যেনো রক্তের বৃষ্টি;
স্বচ্ছ জলে রক্ত মিশে
ধুম্রজালের সৃষ্টি।
যেমন কাটুক ঈদতো খুশির
খাওয়া দাওয়ায় বেশ তো;
মাংস পোলাও রুটি সেমাই
খেতে খেতে শেষ তো।
রসনাতে মন মজেছে
বউয়ের উপর পীড়ন;
ঘামে ভেজা দেহ বউয়ের
স্বামীর মুখে কিরণ!
ভাগাভাগি হোক না কর্ম
ঈদের একটি দিনে;
বাজুক তবে বাজুক মনে
আনন্দ সুর বীণে!
-
ইতি দিতে গিয়ে ছড়ার
একখান কথা বলি;
মাংস পোলাও নয় কো বড়
ত্যাগের পথেই চলি!
কোরবানীটা হোক না তবে
মনের পশুর জবাই;
খুশি মনে বিলাই মাংস
গরীব ঘরে সবাই!
বৃষ্টির জলে যাক ধুয়ে যাক
মনের ময়লা যত;
হিংসা বিদ্বেষ স্বার্থ অহম
ভুলব হোক তাই ব্রত!
সবে মিলে হাতে হাতে
দেশকে সাজাই চলুন;
অন্যায়েতে বাঁধা দিয়ে
ন্যায়ের পক্ষে বলুন!
ঈদের ত্যাগে আসুক মনে
ভুলার মনোস্বার্থের;
মানুষ আমরা হবো তবে
সেবা দিয়ে আর্থের!
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




