কিছু ভালবাসার তুলনা হয় না ( খুশি খুশি পোস্ট)
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#কিছু_কিছু_ভালবাসার_তুলনা_হয়না
এমন অবাক হইনি আগে
ভাবিনিকো হবে এমন
কেউ-বা এসে তাক লাগাবে
লাগছে আমার কেমন কেমন!
ঋণী হলাম আবার আমি
ভালাবাসার অথৈ ঋণে
খুশির চোটে শুনো তোমরা
জল এলোগো চোখের কোণে!
গোধূলিয়ার লালাভ আলোয়
আসল অফিস অচিন দু'জন
দেখা হয়নি আগে কভু
দূরের তারা যোজন যোজন!
কে-বা জানত আচম্বিতে
চমকে দিবে আপন হয়ে
এমন ভালবাসার প্রহর
রেশ যাবে গো মনে রয়ে!

ললি মাচো আইস্ক্রিম কেক
উপহার'টা আচ্ছা খাসা
ভাষায় প্রকাশ পারছি নাতো
বাকরুদ্ধ সব মুখের ভাষা!
ময়ূরাক্ষীতে হিম হিমু
আর ময়ূরাক্ষীহিন হিমু
পিচ্ছি দুটি ভাইয়া হঠাৎ
চমকে দিলো কি আর কমু!
এমন খুশির প্রহর ছিলো
সূর্য তখন যায় চলে যায়
ট্রিটটাও তো দেই নি আমি
আসছিলো না কিছু মাথায়!

লিফট এলো নিতে তাদের
উঠল গিয়ে লিফটে চড়ে
হাত নাড়িয়ে ফি আমানিল্লাহ
বিদায়ের হাত তুললাম ধরে!
আজ হলো না তাতে কিইবা
দাওয়াত রইল ভাই'রা আমার
বোন'টি তোদের জেনে রাখিস
স্নেহ মায়ার অথৈ খামার।
দেখা হবে আবার দেখিস
এমন একটি আলোর প্রাতে
চা কফিতে চলবে আড্ডা
একটি প্রহর তোদের সাথে!
দোয়া রইল তোদের প্রতি
এমন আদর নিয়েই থাকিস
ভালবাসা বিলায় দিয়ে
সবার মনে স্বপ্ন আঁকিস!

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুন